Iran Israel US conflict
Bengal Liberty, Kolkata:
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত (Iran Israel US conflict)। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে ইতিমধ্যে। ফলে এই প্রেক্ষাপটে আজ জরুরি সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। দেশের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং অর্থনৈতিক পরিস্থিতি সব দিক নিয়েই হতে পারে গুরুত্বপূর্ণ আলোচনা।
কেন এত গুরুত্বপূর্ণ এই বৈঠক? Iran Israel US conflict
সূত্রের খবর, এই বৈঠকে দেশের নিরাপত্তা, জ্বালানি মজুত, আমদানি নির্ভরতা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব সব দিক নিয়েই বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে এলপিজি, পেট্রোল ও ডিজেলের সরবরাহ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে আগাম পরিকল্পনা নেওয়ার দিকেই জোর দেওয়া হতে পারে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে দেশের ভেতরে সরবরাহ ব্যবস্থাকে কীভাবে সচল রাখা যায়, সেই নিয়েও কৌশল ঠিক হতে পারে।

কারা থাকছেন বৈঠকে? Iran Israel US conflict
আজকের বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ একাধিক শীর্ষ মন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে এই সঙ্কট মোকাবিলায় একটি সর্বসম্মত অবস্থান গড়ে তোলা যায়।

প্রধানমন্ত্রীর কড়া সতর্কবার্তা Iran Israel US conflict
সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ইঙ্গিত দিয়েছেন, এই পরিস্থিতি ভারতের জন্য শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকেও বড় চ্যালেঞ্জ হতে পারে। তিনি রাজ্যগুলিকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন। করোনাকালের মতো সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সেনা ও প্রতিরক্ষা স্তরে তৎপরতা Iran Israel US conflict
গতকালই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সূত্রের খবর, সীমান্ত নিরাপত্তা জোরদার করা, আধুনিক যুদ্ধ কৌশল প্রয়োগ এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষিতে গোটা প্রতিরক্ষা কাঠামোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে।
তবে আজকের এই সর্বদলীয় বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্কও জটিল হয়ে উঠছে। শাসক দল এই বৈঠকে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে রাজ্যসভায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন ওয়াকআউট করে তৃণমূল। ফলে আজকের বৈঠকে তাদের অবস্থান কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রসঙ্গত, সংসদের অধিবেশন চললেও তৃণমূলের অধিকাংশ সাংসদ এই মুহূর্তে বাংলার ভোট প্রচার নিয়েই ব্যস্ত। ফলে দলের তরফে প্রতিনিধিত্ব থাকবে কী না, তা নিয়েও জল্পনা বাড়ছে।
প্রেক্ষাপট Iran Israel US conflict
পশ্চিম এশিয়ায় চলতে থাকা ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা ধীরে ধীরে বিশ্বব্যাপী সঙ্কটে রূপ নিচ্ছে। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যার ফলে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি, বাণিজ্য, পরিবহন এবং কূটনৈতিক সম্পর্কেও অস্থিরতা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির উপর আরও গভীরভাবে পড়তে পারে যেখানে জ্বালানি আমদানি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তবে এই বৈঠক কি শুধুই পরিস্থিতি পর্যালোচনায় সীমাবদ্ধ থাকবে, নাকি দেশজুড়ে জরুরি প্রস্তুতি, জ্বালানি সংরক্ষণ নীতি কিংবা নিরাপত্তা সংক্রান্ত বড় কোনও ঘোষণা আসতে পারে? আজকের সর্বদলীয় বৈঠকের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।
