Weather Alert
Bengal Liberty Desk, ২৫ মার্চ, কলকাতা: চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এসেও আবহাওয়ার মেজাজ খামখেয়ালি। আজ, বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদের তেজ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ এখনই কাটছে না বলে খবর হাওয়া অফিস সূত্রে।
কলকাতার আবহাওয়া (West Bengal Weather Today 25 March)-

কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিকেলের দিকে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও অস্বস্তি বজায় থাকবে। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য ০.৭ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 25 March)-
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঝাড়খণ্ড সংলগ্ন জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলিতে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও ১-২ ডিগ্রি চড়তে পারে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আরও পড়ুন (West Bengal Weather Today 25 March)-
West Bengal Weather Today: আবারও ঝড়-বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন
Bengal Weather: বসন্তে শীতের আমেজ! মেঘ-ঝড়ে বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া, ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 25 March)-
উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমালয় সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী থাকবে।
