Weather Update
Bengal Liberty, ২৬ মার্চ:
বসন্তের স্বস্তির আবহাওয়া যেন এখন অতীত (Weather Update)। তার জায়গায় কখনও কালবৈশাখীর দাপট, কখনও বা অসহ্য ভ্যাপসা গরম-এই দুইয়ের দোলাচলে কার্যত নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়ার এই চরম অস্থিরতায় স্বস্তির দেখা মিলছে না দক্ষিণ থেকে উত্তর। পুরো বাংলাজুড়েই চলছে গরম আর ঝড়-বৃষ্টির দাপট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update )
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির বিরতি। বৃহস্পতিবার সকাল শুরু হবে ঝকঝকে রোদে, তবে সেই স্বস্তি ক্ষণস্থায়ী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে উপকূলবর্তী জেলাগুলিতে ভ্যাপসা গরম আরও বেশি করে অনুভূত হবে।
তবে এই বিরতি বেশিদিনের নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষেই ফের সক্রিয় হবে ঝড়-বৃষ্টি। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে সতর্কতা জারি হয়েছে। এই সময় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)
অন্যদিকে উত্তরবঙ্গে আবহাওয়ার চিত্র আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বিপর্যস্ত জনজীবন। পাহাড় ও সমতল-দুই এলাকাতেই বৃষ্টির দাপট স্পষ্ট।
➡️ https://t.co/TSK19an8uJ বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে
West Bengal Weather Today: আবারও কি কালবৈশাখী? দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন@bengalliberty #bengalliberty #weatherchannel #weather #weatherupdate #weathertoday #weatheralert pic.twitter.com/qdbTKvsRl9— Bengal Liberty (@bengalliberty1) March 25, 2026
বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। শুক্রবার থেকেই ফের খারাপ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
কালবৈশাখীর প্রভাবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও প্রবল।
