IT Raid Debasish Kumar
Bengal Liberty Desk, Kolkata :
তৃণমূল নেতা ও বিধায়ক দেবাশিস কুমার শুক্রবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন ইডির তলবে Debasish Kumar ED summon। জমি দখল ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আজ, শুক্রবার সিজিও কমপ্লেক্সে তিনি উপস্থিত হন এবং ইডির আধিকারিকরা তাকে কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করে।

তল্লাশিতে মিলেছে গুরুত্বপূর্ণ নথি
ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। সেই নথিতে একটি চক্রের মাধ্যমে বেআইনি জমি দখল, ভুয়ো কাগজপত্র তৈরি এবং অবৈধ নির্মাণের ইঙ্গিত মিলেছে। অভিযোগ, এই চক্র সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে জমি বা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলত এবং পরে প্রতারণা করত।
মামলার ভিত্তি হিসেবে প্রায় একাধিক FIR এর তথ্য খতিয়ে দেখছে ইডি। তদন্তকারীদের দাবি, কয়েকটি ক্ষেত্রে কলকাতা পুরসভার আওতাধীন জমির ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সূত্রেই দেবাশিস কুমারের ভূমিকা বা সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরসভার জমি ব্যবহার
শুক্রবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছান এবং কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি আধিকারিকরা তাঁর কাছ থেকে জমি লেনদেন, সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান। হাজিরা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দেবাশিস কুমার বলেন, তদন্তে সহযোগিতা করতে তিনি এসেছেন এবং ভবিষ্যতেও ডাকা হলে আসবেন।
শাসকদলের অভিযোগ করেছে, নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, তদন্ত আদালতের নির্দেশ ও অভিযোগের ভিত্তিতেই হচ্ছে। দুর্নীতি বা জমি দখল সংক্রান্ত অভিযোগ থাকলে তদন্ত হওয়াই স্বাভাবিক।
ইডি জানিয়েছে, এই তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে আরও ব্যক্তিকে তলব করা হতে পারে। মামলার আর্থিক লেনদেন, জমির মালিকানা ও সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
