TMC councillor FIR
Bengal Liberty, ৩ এপ্রিল :
মঙ্গলবার নির্বাচন কমিশনের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভের ঘটনাশয় নির্বাচন কমিশনের নির্দেশে স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা রুজু করল পুলিশ (TMC councillor FIR)। অভিযোগের তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর সচিন সিংহ ও শান্তি রঞ্জন কুণ্ডুর নাম। আজ, শুক্রবার উভয় তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠাল পুলিশ। পাশাপাশি বিএলও মঞ্চের মইদুল ইসলাম সহ মোট ৬ জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশনের অফিসের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা দফায় দফায় বিক্ষোভ দেখান। অভিযোগ, ওই দিন রাতে এই দুই কাউন্সিলরের নেতৃত্বেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয় এবং পরবর্তীতে রাস্তা অবরোধ করে গোলমালের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নির্বাচন কমিশনের তরফে পুলিশকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়, যার ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ (TMC councillor FIR)।

মঙ্গলবারের ঘটনার বৃত্তান্ত (TMC councillor FIR)
বেআইনিভাবে ব্যাগভর্তি ফর্ম সিক্স জমা দেওয়ার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। এই অভিযোগে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানান তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।অভিযোগের প্রেক্ষিতে ৩১ মার্চ থেকে ১ এপ্রিল ভোর পর্যন্ত স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিট মোড়ে, শিপিং কর্পোরেশন ভবনের সামনে সিইও দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন তৃণমূলের কাউন্সিলর ও কর্মীরা।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর (TMC councillor FIR)
পুলিশ সূত্রে খবর, বেআইনি জমায়েত করে পুলিশি নির্দেশ অমান্য করা এবং সরকারি কর্মীদের কাজে বাধা সৃষ্টি করার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আজ, শুক্রবার উভয় তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠাল পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, পাশাপাশি মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং ও মহম্মদ রিজওয়ান আলি-সহ আরও কয়েকজন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা রাস্তায় আংশিক অবরোধ তৈরি করে যান চলাচলে বিঘ্ন ঘটান এবং সিইও-এর বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান তোলেন। এর ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
Election News: ধর্নায় অনড় তৃণমূল, সাত সকালে কমিশনের কড়া হুঁশিয়ারি | Bengal Liberty
👉 https://t.co/KoAy6AzmSU@ECISVEEP @AITCofficial #WestBengalElection #westbengalelection2026 #TMCProtest #TMCWestBengal #WestBengalNews #BengalLiberty pic.twitter.com/qJWTKZbw2i— Bengal Liberty (@bengalliberty1) April 1, 2026
ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোটা ঘটনার তদন্তভার এক সাব-ইন্সপেক্টরের হাতে তুলে দেওয়া হয়েছে।
