Meerut shocking case
Bengal liberty desk, kolkata :
কলকাতার পর রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার উত্তর প্রদেশে Meerut shocking case। বাড়ির অন্দর মহলে প্রায় চার মাস ধরে মেয়ের মৃত দেহ আগলে রাখার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সম্প্রতি মিরাটে ঘটা এই ঘটনা কে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনার বিবরণ Meerut shocking case
সম্প্রতি উত্তর প্রদেশের মিরাটে ঘটা একটি ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, দীর্ঘ ৪ মাস ধরে বাড়ির অন্দর মহলে ৩৪ বছর বয়সী মেয়ে প্রিয়াঙ্কা র মৃত দেহ আগলে বসবাস করছেন তাঁর বাবা। ফলে দীর্ঘ মাস ধরে পড়ে থাকা মৃত দেহের শরীরে পচন ধরে পরিণত হয় কঙ্কালে। এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল কলকাতার সেই রবিন সন স্ট্রিট কাণ্ডের স্মৃতি।
প্রসঙ্গত, একই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন বাবা উদয় ভান বিশ্বাস ও মেয়ে প্রিয়াঙ্কা। আত্মীয়দের বক্তব্য অনুযায়ী, গত প্রায় চার মাস ধরে তালা বন্ধ অবস্থায় ছিল ওই বাড়ি। কিন্তু এই পুরো সময়ে কোনো খোঁজ মেলেনি তাদের। অবশেষে তাকে খুঁজে পাওয়ার পর মেয়ের কথা জানতে চান পরিবারের সদস্যরা। সেই প্রসঙ্গে তিনি ( উদয় ভান বিশ্বাস ) বলেন, অসুস্থতার কারণে দেরাদুনের হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা।
তাঁর এই বক্তব্যে সন্দেহ হওয়ায় আসল সত্যি বলার জন্য চাপ দেন আত্মীয়রা। এরপরেই সামনে আসা ভয়াবহ তথ্য। তিনি জানান, তাঁর মেয়ে মারা গিয়েছে এবং তার মৃতদেহটি এখনও বাড়িতেই পড়ে আছে। খবর শোনা মাত্রই থানায় খবর দেন স্থানীয় ও আত্মীয়রা। এরপরেই বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার কঙ্কালসার দেহাবশেষ।

ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া মিরাটে Meerut shocking case
কলকাতার রবিন সন স্ট্রিটের পর একই চিত্র ধরা পড়ল উত্তর প্রদেশের মিরাটে। দীর্ঘ ৪ মাস ধরে বাড়ির ভেতরে মেয়ের মৃত দেহ আগলে রাখলেন বাবা। এমনকি পচা গলা দেহের দুর্গন্ধ চাপা দিতে বাড়ির ভেতরে সুগন্ধি স্প্রে ও করেছিলেন বলে দাবি করেন উদয় ভান বিশ্বাস। প্রতিবেশীরা জানান, প্রিয়াঙ্কার দীর্ঘদিন ধরে অসুস্থতার খবর জানা থাকলেও ওই পরিবারের সঙ্গে খুব বেশি মেলামেশা ছিল না তাঁদের। ফলে স্বাভাবিক ভাবেই এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
