Srijato Banerjee
Srijato Banerjee

Srijato Bandyopadhyay Arrest Fake News : ‘শ্রীজাতর গ্রেফতারি পরোয়ানা’ গুজব! ‘ষোলো আনা মিথ্যা’ বলল নির্বাচন কমিশন, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal Liberty, Kolkata:

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ভুয়ো খবরকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে (Srijato Bandyopadhyay Arrest Fake News)। তবে সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট বলা হয়েছে, কবির বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি (Srijato Bandyopadhyay Arrest Fake News)।

Srijato Bandyopadhyay Arrest Fake News
Srijato Bandyopadhyay Arrest Fake News

ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (Srijato Bandyopadhyay Arrest Fake News)

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক জানিয়েছেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো অভিযোগই দায়ের হয়নি। ফলে গ্রেফতারি পরোয়ানার প্রশ্নই ওঠে না। এই খবরকে ‘ষোলো আনা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে কমিশন। এদিকে, ভুয়ো খবর ছড়ানোর ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন মুখ্য নির্বাচন আধিকারিক। তাঁর হুঁশিয়ারি, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের মতে, ভোটের আগে বিভ্রান্তি তৈরি করতেই পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হয়েছে। এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে।

 

Srijato Bandyopadhyay Arrest Fake News
Srijato Bandyopadhyay Arrest Fake News

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি- তৃণমূল (Srijato Bandyopadhyay Arrest Fake News)

ভুয়ো খরব ছাড়ানো হয় যে, প্রথম দফার বিধানসভা ভোটের আগে বাংলার জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে, ভোটপর্ব মেটার আগে রাজ্যের সমস্ত পুরানো অসম্পূর্ণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ পালন করতে গিয়েই শ্রীজাতর বিরুদ্ধে একটি পুরনো মামলার ফাইল খোলে পুলিশ। তার ভিত্তিতেই এই গ্রেফতারি পরোয়ানা বলে খবর। নির্বাচন কমিশনের নির্দেশেই কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভুয়ো খরব ছড়ায় তৃণমূল।

 

Srijato Bandyopadhyay Arrest Fake News
Srijato Bandyopadhyay Arrest Fake News

রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (Srijato Bandyopadhyay Arrest Fake News)

কবির বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি। বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, নির্বাচনকে ঘিরে জনমত প্রভাবিত করার লক্ষ্যেই এমন প্রচার করা হয়েছে। অন্যদিকে শাসকদল এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় যে কোনও ভুয়ো তথ্য ছড়িয়ে পড়তে পারে, তার সঙ্গে দলের কোনও যোগ নেই।

আরও পড়ুন : 

Mohanpur violence: ভোটের আগে রণক্ষেত্র দাঁতনের মোহনপুর! ভাঙল বিজেপি প্রার্থীর হাত, হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত সংখ্যালঘু গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury