election 2026
Bengal Liberty, ২৮ এপ্রিল:
রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন তুঙ্গে। মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে এই দফার মহাযুদ্ধ। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই দফায় রাজ্যের ভোটার থেকে শুরু করে প্রার্থী তালিকার প্রতিটি স্তরেই রয়েছে একাধিক চমক

এক নজরে দ্বিতীয় দফার ভোটার তালিকা election second phase
এই দফায় মোট ভোটার সংখ্যা ৩ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। মোট ৩,২২,১৫,২৬০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন। তার মধ্যে সাধারণ মধ্যে ৩,২১,৭৫,২৯৯ জন সাধারণ ভোটার এবং ৩৯,৯৬১ জন সার্ভিস ভোটার রয়েছেন। এবং পুরুষ ভোটার ১,৬৪,৭৪,৩০৬ পুরুষ ভোটার,১,৫৭,৪০,১৬২ মহিলা ভোটার ও ৭৯২ তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন। উল্লেখ্য সংখ্যার নিরিখে পুরুষ ভোটার সামান্য এগিয়ে থাকলেও, মহিলা ভোটারদের অংশগ্রহণও অত্যন্ত উল্লেখযোগ্য। অনেক ক্ষেত্রেই মহিলা ভোটারদের ভোটিং ট্রেন্ড ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তরুণ ভোটারদের বড় ভূমিকা
এই দফায় ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার রয়েছেন ৪,১২,৬৬৮ জন। প্রথমবার ভোট দিতে যাওয়া এই বিপুল সংখ্যক তরুণ ভোটারদের প্রভাব নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এছাড়াও প্রতিবন্ধী ভোটার ৫৭,৭৮৩ জন ও ১০০ বছরের বেশি বয়সী প্রবীণ ভোটার রয়েছেন ৩,২৪৩ জন।
প্রার্থী প্রোফাইল
নির্বাচনী ময়দানে প্রার্থীর প্রোফাইল পর্যালোচনা করলে দেখা যায়, মোট ১,৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে: পুরুষ প্রার্থী: ১,২২৮ জন,মহিলা প্রার্থী: ২২০ জন। তবে এবারের এই দফায় কোনো তৃতীয় লিঙ্গের প্রার্থী নেই।
বুথ পরিকাঠামো
ভোটগ্রহণের জন্য রাজ্য জুড়ে ৪১,০০১টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে। যার মধ্যে ৩৯,৩০১টি মূল বুথ এবং ১,৭০০টি সহায়িকা বুথ রাখা হয়েছে। গ্রামীণ ও শহুরে বুথের তুলনায় দেখা যাচ্ছে, গ্রামীণ এলাকার বুথের সংখ্যা অনেক বেশি। গ্রামীণ বুথ রয়েছে ২৫,০৮৩টি, যেখানে শহুরে বুথের সংখ্যা ১৪,২১৮। এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে যে, গ্রামীণ ভোটাররাই এখনও নির্বাচনের প্রধান নির্ধারক শক্তি। এছাড়াও নির্বাচনকে আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই দফায় ৮,৮৪৫টি অল-উইমেন ম্যানেজড বুথ রাখা হয়েছে, যেখানে সম্পূর্ণভাবে মহিলা কর্মীরা দায়িত্ব সামলাবেন। পাশাপাশি ১৩টি PWD ম্যানেজড বুথ এবং ২৫৮টি মডেল পোলিং স্টেশন তৈরি করা হয়েছে, যা উন্নত পরিষেবা ও অবকাঠামো প্রদান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি পোলিং স্টেশনে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা রাখা হয়েছে। মোট ৪১,০০১টি বুথেই এই প্রযুক্তি প্রয়োগ করা হবে, যার ফলে ভোট প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
সব মিলিয়ে, দ্বিতীয় দফার এই নির্বাচন শুধুমাত্র সংখ্যার নিরিখে নয়, বরং প্রশাসনিক দক্ষতা, নিরাপত্তা এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনার দিক থেকেও এক বড় পরীক্ষা। এখন নজর রয়েছে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এই বিশাল গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার দিকে।
