candidate threaten
Bengal Liberty, ১ মে:
ভোট মিটলেও বিরোধী শূন্য করার খেলায় বিরাম নেই শাসকদলের candidate threaten। এবার টার্গেট মুর্শিদাবাদের রানিনগর। গণনার আগে সিপিএম প্রার্থীকে এলাকা ছাড়ার নিদান থেকে শুরু করে এজেন্টকে মারধর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপটে ফের একবার উত্তপ্ত নওদাপাড়া। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা মুজিবর শেখের দিকে।

প্রকাশ্যেই হুমকি প্রার্থীকে candidate threaten
ভোটের ফল প্রকাশের আগেই রানিনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জামাল হোসেনকে প্রকাশ্যে আঙুল উঁচিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে। অভিযোগ, গতকাল রাতে লোচনপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের সিপিএম এজেন্ট রুহুল আমিনকে একটি চায়ের দোকানে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি বামেদের। এবং আজ জামাল হোসেন ওই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শাসকদল। সূত্রের খবর স্থানীয় তৃণমূল নেতা মুজিবর শেখ এর বিরুদ্ধে এসপি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিএম প্রার্থী।

তবে বর্তমানে রানিনগরের নওদাপাড়া এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গণনার আগে পর্যন্ত দলীয় এজেন্ট ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রয়োজনে কমিশন ও আইনি লড়াই চালিয়ে যাবে। প্রার্থী জামাল হোসেন হুঁশিয়ারি দিয়েছেন যে, ভয় দেখিয়ে বামপন্থীদের লড়াই থামানো যাবে না।
আরও পড়ুন: ইভিএমে কারচুপি ও অনিয়ম দ্বিতীয় দফার ১৫টি বুথে পুনর্নির্বাচনের পথে কমিশন
