Rathin Biswas
Bengal Liberty, ১মে :
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। ইডি সূত্রে খবর, আগামী বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। Rathin Biswas

আগে একাধিকবার তলবে গরহাজির Rathin Biswas
ভোটের আগে একাধিকবার তলব করা হলেও নির্বাচনী ব্যস্ততার কারণে হাজিরা দেননি খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন বিশ্বাস। তিনি তদন্তকারী সংস্থার কাছে আবেদন করেছিলেন ভোটপর্ব শেষের পর ডাকার জন্য। সেই প্রেক্ষিতেই সোমবারের ভোটগণনার দু’দিন পর নতুন করে সমন পাঠানো হয়েছে। এই একই মামলায় এর আগে তলব করা হয়েছিল রাজ্যের আর এক মন্ত্রী তথা বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুকেও। প্রথমে হাজিরা না দিলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন।

আগেও মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের জানুয়ারি ও ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর দফতর ও বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। তদন্তে হতাঁদের ঘনিষ্ঠদের একাধিক ঠিকানাতেও তল্লাশি হয়েছে।এর আগে রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকেও জমি সংক্রান্ত মামলায় একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ঘটনাকে ঘিরে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে বিরোধী প্রার্থীদের নিশানা করে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে, যা তাদের মতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন :
