OC Gautam Das
Bengal Liberty, ২ মে:
কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে উল্টোডাঙা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে। এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। OC Gautam Das
শনিবার লালবাজার থেকে তাঁর বিরুদ্ধে নিলম্বনের নির্দেশ জারি করা হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে উল্টোডাঙা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে।সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি পোস্টকে কেন্দ্র করে বিতর্কে জড়ান গৌতম দাস। অভিযোগ, ওই ছবিতে তাঁকে পুলিশের উর্দি পরে থানার চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। সেই ছবি তিনি নিজেই ফেসবুক ও হোয়াট্সঅ্যাপ স্টেটাসে পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়েছে।

নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের OC Gautam Das
শুক্রবার রাতেই বিষয়টি নিয়ে আপত্তি জানায় তৃণমূল । দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ছবিটিকে ‘আপত্তিকর’ বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানান। জয়প্রকাশ মজুমদারের দাবি, ছবির ক্যাপশনে লেখা ছিল “নতুন দায়িত্বের জন্য প্রস্তুত” এবং এতে হুমকিমূলক বার্তা রয়েছে। তাঁর অভিযোগ, কর্তব্যরত অবস্থায় পুলিশের পোশাকে এ ধরনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করা নিয়মবিরুদ্ধ এবং আইনসম্মত নয়। পাশাপাশি, ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি সংশ্লিষ্ট অফিসারের জন্য অনুমোদিত কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক তদন্তের পর গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে।

দ্বিতীয় দফার আগে কালীঘাট থানার ওসি বদল
দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে গত ২৫ এপ্রিল কালীঘাট থানার ওসি বদল করেছিল নির্বাচন কমিশন। তবে তার আগে গত ২৯ মার্চ কালীঘাট থানার ওসি এক দফা বদল করা হয়েছিল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসি করে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় কালীঘাট থানার নতুন ওসি করা হয়েছিল গৌতমকে। তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে ছিলেন। এ বার সেই গৌতমকে সাসপেন্ড করা হল।
