Foreign Currency Smuggling in Bengal
Bengal Liberty, ৩ মে, Kolkata:
এক দিকে যখন বিধানসভা নির্বাচনের ফলাফল (Foreign Currency Smuggling in Bengal) নিয়ে টানটান উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই আবহেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। ভোট গণনার ঠিক আগের দিন অর্থাৎ আজ ৯ লক্ষ বাংলাদেশি টাকাসহ এক ভারতীয় যুবককে গ্রেফতার করল সীমান্ত রক্ষীবাহিনী (BSF) ও পুলিশ।

বিএসএফের তৎপরতায় বানচাল পাচার ছক (Foreign Currency Smuggling in Bengal)
সীমান্ত সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সোমবার রাজ্য নির্বাচনের ফল ঘোষণা। আর সেই কারণেই সীমান্ত জুড়ে জারি রয়েছে হাই-অ্যালার্ট। রবিবার স্বরূপনগর থানার অন্তর্গত তারালি সীমান্ত এলাকায় রুটিনমাফিক টহল দিচ্ছিলেন ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। সেই সময় সন্দেহভাজনভাবে এক যুবককে মোটরসাইকেলে ঘুরতে দেখা যায়। তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় জওয়ানরা তাকে আটকান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকের কথায় অসঙ্গতি ধরা পড়লে তার বাইকে তল্লাশি শুরু হয়।

বাইকের সিটের তলায় ‘গুপ্তধন’ (Foreign Currency Smuggling in Bengal)
তল্লাশি চলাকালীন বাইকের সিটের তলায় সুকৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ খুঁজে পান জওয়ানরা। ব্যাগটি খুলতেই উদ্ধার হয় থরে থরে সাজানো বাংলাদেশি নোটের বান্ডিল। উদ্ধার হওয়া মুদ্রার মোট পরিমাণ ৯ লক্ষ বাংলাদেশি টাকা। পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ইলিয়াস গাজি এবং সে ওই স্বরূপনগর এলাকারই বাসিন্দা
TMC vs BJP: বর্ধমানের স্ট্রং রুমে হানা TMC ক্যাডারদের | Bengal Liberty#westbengalelection2026 #WestBengalElection #tmcvsbjp #BengalLiberty pic.twitter.com/0r1DTBubFq
— Bengal Liberty (@bengalliberty1) May 3, 2026
তদন্তে পুলিশ ও গোয়েন্দারা (Foreign Currency Smuggling in Bengal)
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবক ও উদ্ধার হওয়া টাকা স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । এবং সূত্রের খবর ইতোমধ্যেই ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এবং এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর পেছনে আর কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে, তা জানতে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। নির্বাচনের ফলাফলের আগে এই ঘটনা স্থানীয় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবং প্রশ্ন উঠছে এই টাকার সাথে কি নির্বাচনের কোনো যোগ রয়েছে?
