Evm issue
Bengal Liberty , কলকাতা:
হাইভোল্টেজ ভোট গণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, ঠিক তার আগেই গতকাল রাতে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বিভ্রাট। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় (EVM issue)। স্ট্রং রুমের নিরাপত্তা পর্যবেক্ষণে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো আচমকা বন্ধ হয়ে যাওয়া।

ঠিক কী ঘটেছিল গতকাল রাতে? EVM issue
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ , গতকাল রাতে যখন তাদের প্রতিনিধিরা স্ট্রং রুমের বাইরে থাকা মনিটরে নজর রাখছিলেন, তখন হঠাৎই স্ক্রিন অন্ধকার হয়ে যায়। প্রায় দুই মিনিট পর্যন্ত গণনাকেন্দ্রের একাধিক ক্যামেরা অকেজো ছিল। কেন এবং কী কারণে অত্যন্ত সুরক্ষিত এই জায়গায় ক্যামেরা বন্ধ হলো, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সদুত্তর মেলেনি।
তবে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সম্পূর্ণটাই এখন নির্ভর করে আছে ফলাফলের আশায়
