Man United vs Arsenal
Bengal Liberty, ৩ মে ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল এফসি—এমন একটি ম্যাচ যা ফুটবলের ইতিহাসে বারবার নতুন নজির গড়েছে (Man United vs Arsenal)। কখনও মোহাম্মদ সালাহর দুর্দান্ত প্রদর্শনীর জেরে ৭-০ স্কোরলাইন, আবার কখনও ক্রিশ্চিয়ানো রোনালদো ও ওয়েন রুনির যুগলবন্দিতে লিভারপুলের শোচনীয় পরাজয় । ১৮৭০ সালের শিল্প-বাণিজ্যিক ইতিহাসকে কেন্দ্র করে দুই বিখ্যাত শহরের এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দীর্ঘ ১৫৬ বছরের ইতিহাস জুড়ে জড়িয়ে আছে ম্যানচেস্টার ও লিভারপুল ।
আজ ফের মুখোমুখি হয়ে এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দর্শকদের উপহার দিল এই দুই দল। এতগুলো বছর পরও ঐতিহ্য ও ইতিহাসের কোনো কমতি নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে রাজকীয় জয় তুলে নিল মাইকেল ক্যারিকের ছেলেরা। এই জয়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, ম্যানচেস্টার ইউনাইটেড এখনও ফুটবলে কতটা প্রাসঙ্গিক ও শক্তিশালী।

থিয়েটার অফ ড্রিমসে মহারণ (Man United vs Arsenal)
‘থিয়েটার অফ ড্রিমস’ খ্যাত ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল এফসি। পুরো স্টেডিয়াম জুড়ে ছিল শুধুই লাল রঙের দাপট, আর গ্যালারিতে শোভা পাচ্ছিল ইউনাইটেডের রূপকার স্যার অ্যালেক্স ফার্গুসনের পোস্টার।
প্রথমার্ধে শুধুই ইউনাইটেড (Man United vs Arsenal)
রেফারির বাঁশির সঙ্গেই শুরু হয় আক্রমণ ও প্রতি-আক্রমণের লড়াই। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় মাতেউস কুনিয়ার গোলে এগিয়ে যায় ‘রেড ডেভিল’রা। এরপর ১৪ মিনিটে সুযোগকে কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন বেঞ্জামিন সেসকো। ভিএআর (VAR) পরীক্ষার পর রেফারি গোলটি বহাল রাখেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের চালকের আসনে বসে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
West Bengal Re-Election: ২১ মে ফলতায় পুনর্নির্বাচন ২৮৫ টি বুথে@ECISVEEP @CEOWestBengal @MamataOfficial @AITCofficial @BJP4Bengal @SuvenduWB #WestBengalLegislativeAssemblyelection2026 #westbengalpolitics #westbengalnews #westbengal #reelection #falta #bengalliberty pic.twitter.com/dIEPpnePrz
— Bengal Liberty (@bengalliberty1) May 3, 2026
দ্বিতীয়ার্ধে লিভারপুলের লড়াই ও ইউনাইটেডের জয় (Man United vs Arsenal)
প্রথমার্ধে লিভারপুলকে চেনা ছন্দে দেখা যায়নি। মোহাম্মদ সালাহসহ বেশ কিছু তারকা খেলোয়াড় প্রথম একাদশে না থাকায় দলে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ম্যাচের ৪৭ মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের ম্যাজিক দেখা যায়—চারজন খেলোয়াড়কে কাটিয়ে চোখধাঁধানো এক গোল করেন এই তরুণ। এর ঠিক পরেই ৫৬ মিনিটে ইউনাইটেড গোলরক্ষক সেন ল্যামেন্সের ভুলে কডি গাকপো গোল করে ম্যাচে সমতা ফেরান (২-২)।
আরো পড়ুন:- IPL 2026 KKR vs SRH: কমলা বাহিনীকে বধ করে জয়ের হ্যাটট্রিক কেকেআর-এর!
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। কুনিয়ার দুর্দান্ত পাস থেকে জয়সূচক গোলটি করেন কোব্বি মাইনু। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়েছে লিভারপুল, কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক জয় নিশ্চিত করে রেড ডেভিলসরা। বল দখলে এগিয়ে থাকলেও শেষ রক্ষা করতে পারেননি ভার্জিল ভ্যান ডাইকরা। কোচ হিসেবে মাইকেল ক্যারিক আবারও নিজের দক্ষতার প্রমাণ দিলেন।

পয়েন্ট টেবিলের অবস্থান (Man United vs Arsenal)
চলতি মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ এখন অন্তিম লগ্নে। শিরোপা জয়ের লড়াইয়ে আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কে হাসবে শেষ হাসি, তা নিয়ে রোমাঞ্চ তুঙ্গে। তবে ৩৫ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইউনাইটেড। অন্যদিকে লিভারপুলের ঠিক নিচেই পয়েন্ট টেবিলে চাপ সৃষ্টি করছে অ্যাস্টন ভিলা। এখন দেখার বিষয়, রেড ডেভিলসরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে কি না।
