WB CM 2026
Bengal Liberty, ৮ মে :
“শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনও নামের প্রস্তাবই আসেনি”-শুক্রবার কলকাতার নিউটাউনে বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর এই বার্তা দিয়ে বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ (WB CM 2026)। তাঁর কথায়, বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য শুভেন্দু অধিকারীর চেয়ে যোগ্য মুখ আর কেউ হতে পারতেন না। ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই যে রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী, ২০২১-এর নন্দীগ্রাম থেকে ২০২৬-এর ভবানীপুর-পরপর দুই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করে শেষ পর্যন্ত সেই লড়াইয়ের পুরস্কার হিসেবে নবান্নের কুর্সির দখল নিলেন তিনি। বিজেপির দাবি, বাংলার মানুষ এবার ‘পরিবর্তনের পক্ষে’ রায় দিয়েছেন, আর সেই জনাদেশের মুখ হিসেবেই সামনে উঠে এলেন শুভেন্দু অধিকারী (WB CM 2026)।

প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ (WB CM 2026)
সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, “শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কোনও নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীকেই সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।” শুভেন্দুর রাজনৈতিক লড়াই এবং সাংগঠনিক দক্ষতার প্রশংসা করে শাহ আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী পদের জন্য তাঁর চেয়ে যোগ্য মুখ বিজেপির কাছে আর ছিল না। নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, ২০২১ সালে নিজের কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। এবার ভবানীপুরেও সেই ধারা বজায় থেকেছে । শাহের কথায়, “গতবার মমতাজিকে নন্দীগ্রামে হারিয়েছিলেন শুভেন্দু। এবার মমতার ঘরে ঢুকেও জয় পেয়েছে বিজেপি। এই ফল বাংলার পরিবর্তনের স্পষ্ট বার্তা।”

বিজেপির ঝড়ে কার্যত ধস তৃণমূলের (WB CM 2026)
বাংলার নির্বাচনী ফলাফল নিয়ে বলতে গিয়ে অমিত শাহ দাবি করেন, রাজ্যের একাধিক জেলায় কার্যত সম্পূর্ণ আধিপত্য কায়েম করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোর প্রতিটি আসনেই বিজেপি জয় পেয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ২৩টি জেলার মধ্যে ৯টি জেলায় খাতাই খুলতে পারেনি ঘাসফুল শিবির। শাহ বলেন, “যে দল একসময় বিরোধীদের বিধানসভায় কথা বলতে দিত না, বাংলার মানুষ এবার তাদের যোগ্য জবাব দিয়েছে। আমাদের বিধায়কদের গড় জয়ের ব্যবধান প্রায় ২৮ হাজার ভোট।”
Suvendu Adhikari: বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #SuvenduAdhikari #suvenduadhikaribjp #WestBengalCM #BJPGovernment #BengalLiberty pic.twitter.com/TNF3rUaF7a
— Bengal Liberty (@bengalliberty1) May 8, 2026
ভোট প্রক্রিয়া নিয়েও এদিন বিশেষ মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। বুথ দখল বা বড় কোনও হিংসার ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। এজন্য বাংলার পুলিশ এবং নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন শাহ।
