Bangladesh children death
Bangladesh children death

Bangladesh children death: হামে কাঁপছে বাংলাদেশ, প্রাণ গেল ৪৫১ শিশুর, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা!

Bengal Liberty, ১৬ মে ২০২৬: বাংলাদেশে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার ছবি আরও একবার ধরা পড়ল। গত চব্বিশ ঘণ্টায় মোট ১২টি শিশু মৃত্যুর খবরে শোকস্তব্ধ দেশ। সব মিলিয়ে ৪৫১ জন নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে হামের কারণে। গত দুই মাস ধরে একই উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যেই পরপর এত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। চিকিৎসকদের মধ্যেও উদ্বেগ বেড়েছে।

Bangladesh children death
Bangladesh children death

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্যদফতর জানিয়েছে (Bangladesh children death)

” হাম ও হামের উপসর্গ নিয়ে এখনও পর্যন্ত ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন শিশু প্রাণ হারিয়েছে। তার মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের ঘটনা সবচেয়ে বেশি। স্বাস্থ্যদফতর খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। আমরা সর্বদা রোগীদের পাশে আছি, চেষ্টা করব যাতে আর কোনও শিশুর প্রাণ না যায় “।

Bangladesh children death
Bangladesh children death

কেন এই বেহাল অবস্থা ? (Bangladesh children death)

সূত্রের খবর, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সেই সময় জরুরি পোলিও টিকার ব্যবস্থা তিনি কিংবা তাঁর সরকার করেনি। উল্টে বাংলাদেশের হাসপাতালগুলিতে ব্যাপক দুর্নীতি-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। শিশুদের গুরুত্বপূর্ণ টিকা না দিয়ে অবহেলায় ফেলে রাখা হয়েছে। তার পরেই শরীর জুড়ে মরণরোগ তৈরি হয়েছে। এই মুহূর্তে কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে পদ্মাপারে।

কঠিন চ্যালেঞ্জের মুখে তারেক রেহমানের সরকার। পারবে কি নিষ্পাপ শিশুদের প্রাণ রক্ষা করতে, নাকি মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে— সেই দিকেই থাকবে সবার নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury