WB Government Job
WB Government Job

WB Government Job : একধাক্কায় ৫ বছর বাড়ল বয়সসীমা, লাখো চাকরিপ্রার্থীদের স্বস্তি দিল নবান্ন

Bengal Liberty, ১৮ মে :

নবান্নের ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (WB Government Job)। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অবশেষে রবিবার, ছুটির দিনেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করল পশ্চিমবঙ্গ সরকার।রাজ্য প্রশাসনের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’, সমস্ত সরকারি পদের ক্ষেত্রেই আবেদনের ঊর্ধ্বসীমা একসঙ্গে ৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে বয়সসীমা বৃদ্ধির দাবিতে সরব থাকা চাকরিপ্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত যে বড় স্বস্তি এনে দিল, তা বলাই বাহুল্য। সরকারের এই ঘোষণার পর রাজ্যের লক্ষাধিক চাকরিপ্রার্থীর মধ্যে খুশির আমেজ তৈরি হয়েছে। নবান্নের তরফে প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সংশোধিত এই বয়সসীমার নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকেই। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের মাত্র দু’দিন পর থেকেই নতুন এই নিয়ম চালু হয়েছে বলে বিবেচিত হবে। এর ফলে ১১ মের পর রাজ্যে যে সমস্ত নতুন নিয়োগ প্রক্রিয়া বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেগুলির ক্ষেত্রেই বর্ধিত বয়সসীমার নিয়ম প্রযোজ্য হবে (WB Government Job)।

WB Government Job
WB Government Job

কোন পদে কত হল নতুন বয়সসীমা? (WB Government Job)

রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পিকে মিশ্র স্বাক্ষরিত নির্দেশিকায় বিভিন্ন সরকারি পদের জন্য নতুন বয়সসীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপভিত্তিক আবেদনের ঊর্ধ্বসীমায় বড় পরিবর্তন আনা হয়েছে।

গ্রুপ ‘এ’ (Group A)

উচ্চপদস্থ গ্রুপ ‘এ’ চাকরির ক্ষেত্রে এবার আবেদনের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪১ বছর। তবে কোনও নির্দিষ্ট পদের ক্ষেত্রে যদি আগে থেকেই ৪১ বছরের বেশি বয়সসীমা কার্যকর থাকে, তাহলে সেই পুরনো নিয়মই বহাল থাকবে।

গ্রুপ ‘বি’ (Group B)

গ্রুপ ‘বি’ পদে চাকরির আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৪৪ বছর। ফলে আগের তুলনায় আরও বেশি সংখ্যক চাকরিপ্রার্থী এবার আবেদন করার সুযোগ পাবেন।

গ্রুপ ‘সি’ (Group C)

লোয়ার গ্রেডের চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় স্বস্তি মিলেছে গ্রুপ ‘সি’ প্রার্থীদের জন্য। নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।

গ্রুপ ‘ডি’ (Group D)

গ্রুপ ‘ডি’ পদেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। অর্থাৎ এই শ্রেণির চাকরির ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি করে ৪৫ বছর করা হয়েছে। ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা বহু চাকরিপ্রার্থীর সামনে নতুন সুযোগ খুলে গেল।

WB Government Job
WB Government Job

শুধু পিএসসি নয়, সব সরকারি নিয়োগেই মিলবে বাড়তি বয়সের ছাড় (WB Government Job)

শুধু পাবলিক সার্ভিস কমিশন (PSC) মারফত হওয়া নিয়োগ নয়, রাজ্যের অন্যান্য সরকারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও এই বর্ধিত বয়সসীমার সুবিধা মিলবে বলে স্পষ্ট জানিয়েছে নবান্ন। সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষ আইন, ১৯৯৯-এর আওতায় থাকা বিভিন্ন দফতর বা সংস্থায় পিএসসির বাইরে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত করা হয়েছে। ফলে রাজ্যের সামগ্রিক সরকারি নিয়োগ ব্যবস্থাতেই বয়সের ক্ষেত্রে বড়সড় ছাড় কার্যকর হল। নবান্ন সূত্রে খবর, এই নতুন নিয়ম ১১ মে, ২০২৬ থেকেই বলবৎ হয়েছে বলে গণ্য করা হবে।

WB Government Job
WB Government Job

নবান্ন সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে রাজ্যে নিয়মিত ও বৃহৎ পরিসরে সরকারি নিয়োগ না হওয়ায় বহু যোগ্য চাকরিপ্রার্থী বয়সসীমা পেরিয়ে যাওয়ার সমস্যায় পড়েছিলেন। দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরও শুধুমাত্র বয়সের কারণে অনেকেই আবেদন করার সুযোগ হারান। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল এবং ভোটের আবহেও তা বড় ইস্যু হয়ে উঠেছিল।
নতুন সরকারের ৫ বছর বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তে সেইসব ওভার-এজড চাকরিপ্রার্থীদের সামনে আবারও সরকারি চাকরির দরজা খুলে গেল। দীর্ঘ অপেক্ষা ও হতাশার পর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের বহু যুবক-যুবতী।

আরও পড়ুন :

park circus violance: রণক্ষেত্র পার্ক সার্কাস! পুলিশের ওপর ইটবৃষ্টি, পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury