Greatest Moments in World Cup History
Greatest Moments in World Cup History

World Cup 2026 Broadcast Dilemma: ফুটবল বিশ্বকাপকে ঘিরে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি!

Bengal Liberty, ২৬মে ২০২৬: আর মাত্র ১৬ দিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে “দ্য গ্রেটেস্ট শো অন আর্থ” ফিফা বিশ্বকাপ ২০২৬ (World Cup 2026 Broadcast Dilemma)। এই বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ও উন্মাদনার সৃষ্টি হয়েছে। চার বছর পর ফের রাত জেগে খেলা দেখার পালা। মেসি, রোনাল্ডোর পায়ের ভেলকিতে অবাক হওয়ার পালা। তিনটি আয়োজক দেশ, ৪৮টি দল, ১০৪টি ম্যাচ এবং প্রতিযোগিতার বলে আধুনিক প্রযুক্তির চিপ— সব মিলিয়ে এবারের বিশ্বকাপের মান অনেকটাই উচ্চ জায়গায় চলে গেছে।

কিন্তু ভারতে কি আদৌ বিশ্বকাপ দেখা যাবে? এই নিয়েই চলছে চূড়ান্ত জটিলতা। জিও হটস্টার, সনি, ফ্যানকোড— একের পর এক সংস্থা জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপের স্বত্ব কিনতে পারবে না। কারণ বিশ্বকাপের ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী রাত ১২:৩০, ৩:৩০ ও সকাল ৬:৩০ নাগাদ দেখানো হবে। সেই সময় বিজ্ঞাপন থেকে পর্যাপ্ত রেভিনিউ আসবে না বলেই তারা বিশ্বকাপের স্বত্ব কিনতে নারাজ।

World Cup 2026 Broadcast Dilemma
World Cup 2026 Broadcast Dilemma

হাই কোর্টে মামলা (World Cup 2026 Broadcast Dilemma)

এই বিষয়কে কেন্দ্র করে দিল্লি হাই কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। তখন খবর রটেছিল, দূরদর্শন ও প্রসার ভারতী বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। তাতে স্বস্তি ফিরেছিল ভারতীয় সমর্থকদের মধ্যে। কিন্তু শেষ মুহূর্তে প্রসার ভারতীও সরে দাঁড়ায়। আবারও জটিলতা তৈরি হয়।

কিছুদিন আগে খবর এসেছিল যে, বিশ্বকাপের সম্প্রচার নিয়ে কথা প্রায় চূড়ান্ত। জি নেটওয়ার্ক বিশ্বকাপের স্বত্ব ৩৫ মিলিয়ন ডলারে ক্রয় করছে এবং চলতি সপ্তাহেই ঘোষণা হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক খবর মেলেনি। এরই মধ্যে বিশ্বকাপ ফ্রিতে দেখানোর দাবিতে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে চিঠি দিল বাম ছাত্র সংগঠন এসএফআই।

World Cup 2026 Broadcast Dilemma
World Cup 2026 Broadcast Dilemma

ফ্রিতে দেখানো হোক বিশ্বকাপ (World Cup 2026 Broadcast Dilemma)

এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। এই তিন দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ফলে ম্যাচের সময়সূচি এবং ভারতীয় সময়— দুটো সঠিকভাবে খাপ খাচ্ছে না। অর্থাৎ, একাধিক ম্যাচ এমন সময়ে শুরু হচ্ছে, যখন ভিউয়ারশিপ নিয়ে প্রশ্ন উঠছে। তাই বড় ব্রডকাস্টার সংস্থাগুলির অনেকেই বিজ্ঞাপনের অভাবে বিশ্বকাপ সম্প্রচার থেকে পিছিয়ে আসছে।

Advertisement
Advertisement

ছাত্র নেতৃত্ব জানিয়েছে –

“ফুটবল বিশ্বকাপ একটা আবেগ। ক্রীড়াপ্রেমী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ চার বছর ধরে অপেক্ষা করে থাকেন এই টুর্নামেন্টের জন্য। নিজের প্রিয় দেশের খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। তাই ফিফার সঙ্গে প্রসার ভারতী আলোচনা করুক এবং দূরদর্শন ও ডিডি স্পোর্টসে বিনামূল্যে ম্যাচ সম্প্রচার করা হোক। এই মর্মে এসএফআই-এর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে চিঠিও পাঠানো হয়েছে।”

World Cup 2026 Broadcast Dilemma
World Cup 2026 Broadcast Dilemma

বারবার বঞ্চিত ভারত (World Cup 2026 Broadcast Dilemma)

এই প্রথম নয়। এর আগেও ফুটবলকে কেন্দ্র করে বঞ্চিত হতে হয়েছে ভারতকে। কোপা আমেরিকা ২০২৪ ভারতে সম্প্রচার হয়নি। এমনকি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশেও কোপার খেলা দেখানো হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের সম্প্রচারও ভারতে হয়নি। যে প্রতিযোগিতায় মেসি, পালমার, সালাহর মতো খেলোয়াড়রা ছিলেন, সেই টুর্নামেন্ট থেকেও ব্রাত্য থেকেছে ভারতের জনগণ। অন্য উপায় খেলা দেখে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে।

ক্রিকেট নিয়ে তুমুল উন্মাদনার জেরেই কি বারংবার বঞ্চিত হতে হয় ফুটবল সমর্থকদের? যেখানে আইপিএল শুরু হওয়ার আগেই ১২,০০০ কোটি টাকার লগ্নি হয়ে যায়, সেখানে বারবার সুওরানীর ভূমিকায় ক্রিকেট কে দেখা যায় আর দুওরানীর ভূমিকায় পড়ে থাকে ফুটবল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury