Kalita Majhi Minister
Bengal Liberty, রিয়া গিরি: পরিচারিকা থেকে প্রতিমন্ত্রী। কলিতা মাঝির গল্পটা কোনও সিনেমার থেকে কিছু কম নয়। সংসার টানতে যে গৃহবধূ পরিচারিকার কাজ করতেন, এখন তিনি বসবেন বিধানসভায়। অংশ নেবেন মন্ত্রিসভায়।

Kalita Majhi Minister (খেটে খাওয়া মানুষের পার্টি!)
আমরা জানি, খেটে খাওয়া মানুষের পার্টি সিপিএম। এটাই শুনে এসেছি দীর্ঘদিন ধরে। কিন্তু, বিজেপি এমন মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তাতে করে রাজনীতির ধারা-ই বদলে গিয়েছে। যেমন- সময়টা ২০২১। তখনও মিস্তিরির কাজে যুক্ত চন্দনা বাউড়ি। বিজেপি তাঁকে প্রার্থী করে বিধানসভার দরজা খুলে দিল। তারপর, বিধানসভায় তাঁর ভূমিকা আমরা প্রত্যেকে দেখেছি। এখানেই শেষ নয়। তালিকায় সহজ-সরল গ্রাম্য গৃহবধূ রেখা পাত্রও বিজেপির দৌলতে রাজনীতির ময়দানে উঠে আসেন।
Oath Ceremony: বিজেপির মন্ত্রিসভায় ৩৫ জন মন্ত্রির শপথ গ্রহণ অনুষ্ঠান@SuvenduWB @DilipGhoshBJP @paulagnimitra1 @NisithPramanik @dindaashoke @IndranilKhan @ShankarGhoshBJP @ArjunsinghWB @BJP4Bengal #westbengal2026 #suvenduadhikaribengalcm #cabinetministers #bjpbengal pic.twitter.com/wUKHnLyBD9
— Bengal Liberty (@bengalliberty1) June 1, 2026

গ্রামের মাটির মানুষ এবার প্রশাসনের দায়িত্বে (Kalita Majhi Minister)
২০২৬-এর নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম আমরা। আউশগ্রাম থেকে সক্রিয় একজন বিজেপি কর্মীকে টিকিট দেয় বিজেপি। পেশায় পরিচারিকা, সাধারণ গ্রাম্যবধূ কলিতা মাঝি। সোমবার তিনি রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আগামী বুধবার দফতর বন্টন।
কলিতা মাঝি বিধানসভায় শপথের দিন যে শাড়িটি পরেছিলেন, সেটি কাজের বাড়ির কর্তার দেওয়া ছিল। একখানা ছাপা শাড়ি মাত্র। অলংকারহীন এক খেটে খাওয়া মহিলা। যিনি হয়তো আগামী দিনে নারী অধিকারের পক্ষে সওয়াল করবেন, আইন তৈরিতে তাঁর সক্রিয় ভূমিকা থাকবে।

