Iran Football Team
Bengal Liberty, ৬ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপ একদম দোরগোড়ায়—আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা।(Iran Football Team) তারপরেই শুভ সূচনা হবে এই মেগা প্রতিযোগিতার। মূল আসর শুরু হওয়ার আগে প্রতিটি দল যখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইরানের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন মঞ্জুর করল আমেরিকা। ফলে আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলার ক্ষেত্রে পশ্চিম এশিয়ার এই দেশটির আর কোনো বাধা রইল না।
আরো পড়ুন:- Ind vs Afg Day 1: গিল ও রাহুলের জোড়া শতরান, প্রথম দিনেই চালকের আসনে ভারত

জল্পনার অবসান(Iran Football Team)
হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন:”ইরান দলের সবার ভিসা মঞ্জুর করা হয়েছে। আমেরিকায় আসতে কারও কোনো সমস্যা হবে না।”
বেশ কিছুদিন আগেই আমেরিকার ভিসার জন্য আবেদন করেছিল ইরানের ফুটবল ফেডারেশন। কিন্তু পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেই প্রক্রিয়া আটকে ছিল। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা ও আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনা করে এবং ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে আগেই তাদের চূড়ান্ত প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছিলেন ইরানের ফুটবল কর্তারা।
দুই দেশের রাজনৈতিক তিক্ততা ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে, এবারের বিশ্বকাপে আমেরিকা ও ইরান মাঠের লড়াইয়ে কেমন পারফর্ম করে—এখন সেদিকেই নজর থাকবে বিশ্ব ক্রীড়ামোদীদের।


