Sandeshkhali
Bengal Liberty, ৬ জুন :
পুকুর যেন আস্ত অস্ত্রভাণ্ডার। আরও একবার শিরোনামে সন্দেশখালি (Sandeshkhali)। এসটিএফের তল্লাশিতে তৃণমূল নেতা রবিন দাসের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। তদন্তকারীরা শেখ শাহাজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ রবিন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়ি, আশপাশের এলাকা এবং পুকুরে তল্লাশি চালান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটের পর এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমা হয়। সরগরম হয়ে ওঠে গোটা সন্দেশখালি, আর নতুন করে শুরু হয় রাজনৈতিক জল্পনা (Sandeshkhali)।

পুকুরের তলায় লুকিয়ে ছিল অস্ত্র (Sandeshkhali)
উত্তর ২৪ পরগনার মণিপুর এলাকায় তৃণমূল নেতা রবিন দাস এবং তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তদন্তকারীদের নজর যায় বাড়ি সংলগ্ন একটি পুকুরে। সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। এসটিএফের পাশাপাশি অভিযানে রয়েছে সন্দেশখালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি ও নজরদারি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন দাস ও গোপাল দাসকে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ। দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর প্রভাব খাটানো, ভয় দেখানো এবং রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সেই অভিযোগগুলিও নতুন করে সামনে এসেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনও বৃহত্তর চক্র বা অপরাধমূলক নেটওয়ার্কের যোগ রয়েছে কি না।


