Indian Chess Grandmaster
Bengal Liberty, ৬ জুন ২০২৬ : সত্যি হলো মায়ের ভবিষ্যৎবাণী। ভারতীয় দাবায় নতুন ইতিহাস লিখলেন(Indian Chess Grandmaster) গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসেবে খেতাব জিতে নজির গড়লেন ২০ বছর বয়সী এই দাবাড়ু। ২০১৩ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে আর কোনো ভারতীয় এই গৌরব অর্জন করতে পারেননি। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে পেছনে ফেলে এই অনন্য সাফল্য অর্জন করলেন ২০ বছরের এই বিস্ময় বালক।

ইতিহাসের পাতায়(Indian Chess Grandmaster)
শুক্রবার শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেমারকে ক্লাসিক্যাল চেস ফরম্যাটে মাত করে স্মরণীয় জয় তুলে নেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। টানটান লড়াইয়ের এই ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে মোট ১৮ পয়েন্টে পৌঁছান তিনি। প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন প্রজ্ঞানন্দ। শেষ দিনের খেলা শুরুর আগে ১৫ পয়েন্ট নিয়ে তিনি তৃতীয় স্থানে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে নিখুঁত কিস্তিমাত করেন এই তরুণ দাবাড়ু।
এবারের প্রতিযোগিতায় প্রজ্ঞানন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় সাফল্য ছিল বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারানো। আর সেই কঠিন কাজটি এবার একনিষ্ঠার সাথে দু-দুবার করে দেখিয়েছেন তিনি। ম্যাচের পর নিজের এই অবিস্মরণীয় সাফল্যের রহস্য উন্মোচন করেন ভারতীয় এই দাবাড়ু।

প্রজ্ঞানন্দের জয়ের বার্তা(Indian Chess Grandmaster)
প্রজ্ঞানন্দ বলেন, “১ জুন আলিরেজার বিরুদ্ধে ম্যাচের আগে মায়ের সঙ্গে কথা হয়েছিল। মা বলেছিলেন, ‘নতুন মাস শুরু হয়েছে, তুমি ভালো খেলবে।’ মা প্রায়ই এমন কথা বলে আমাকে উৎসাহিত করেন। এরপর আমি টানা চারটি ম্যাচ জিতলাম। মনে হয় মা আগে থেকেই কিছু আভাস পেয়েছিলেন।”
বিস্ময় বালকের এই কীর্তি দেখে কার্লসেনও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ম্যাগনাস কার্লসেনের প্রতিক্রিয়া(Indian Chess Grandmaster)
“এটা সত্যিই অবিশ্বাস্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ও যেভাবে জিতেছে, তা অসাধারণ। ও দুর্দান্ত লড়াকু মানসিকতার দাবাড়ু। এমন সাফল্যের পুরস্কার ওর প্রাপ্যই ছিল।”
উল্লেখ্য, শেষ রাউন্ডে ১৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো জয় না পাওয়ায় প্রজ্ঞানন্দের সামনে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়। আর সেই সুযোগকে শতভাগ কাজে লাগিয়ে ভারতীয় দাবার ইতিহাসে এক নতুন মাইলফলক গড়ে তুললেন চেন্নাইয়ের এই তরুণ গ্র্যান্ডমাস্টার।
প্রজ্ঞানন্দের এই অভাবনীয় সাফল্যের পর, আগামী দিনে দাবা বিশ্বে তিনি আর কী কী নতুন নজির গড়েন, এখন সেটাই দেখার।

