Humayun Kabir
Bengal Liberty, পুষ্পক ভট্টাচার্য: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ছবি সামনে আসছে (Humayun Kabir)। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছিল যে, তৃণমূলের পাশ থেকে সরতে শুরু করেছেন মুসলিম ভোটারদের একাংশ। এবার সেই আবহে তৃণমূলের হাত থেকে সংখ্যালঘুদের আবেগের ফুটবল ক্লাব মহামেডানের দায়িত্ব নিতে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর।
সব ঠিকঠাক চললে, শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মহামেডান স্পোর্টিংয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। ঐতিহাসিক এই ক্লাবে বসেই নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছেন হুমায়ুন।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত? (Humayun Kabir)
সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মহামেডান স্পোর্টিং পর্যাপ্ত বিদেশি খেলোয়াড় ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দীর্ঘ বছর ধরেই আর্থিক সংকটে জর্জরিত শতাব্দীপ্রাচীন এই ক্লাব। লগ্নির সমস্যা ও স্পনসরের অভাবে ধুঁকছিল মহামেডান। অভিযোগ, ক্লাবের বিদায়ী সভাপতি আমিরুদ্দিন ববিকে এই সংকট মোচনে কোনো সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলস্বরূপ, এবারের আইএসএলে পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছে দলটি। আর ঠিক এই কারণেই ক্লাবের সমর্থক ও সদস্যরা বর্তমান কমিটির পরিবর্তন চাইছিলেন। তবে এই পরিবর্তনের পর যে হুমায়ুন কবীর এভাবে চমক দিয়ে এগিয়ে আসবেন, তা অনেকেই ভাবেননি। আপাতত ক্লাবের উন্নতির স্বার্থে বর্তমান কর্তারাই নিজেরা সরে গিয়ে হুমায়ুনকে জায়গা করে দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কার বা কাদের হাত ধরে আমিরুদ্দিন ববি মহামেডানের দায়িত্বে এসেছিলেন?

দিদির মহামেডান কীর্তি (Humayun Kabir)
সময়টা ২০০৯ সাল। দেশজুড়ে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দিল্লিতে মনমোহন সিংয়ের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়। সেই সরকারে যোগ দিয়ে দেশের রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও করা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সংখ্যালঘু মুসলিমদের আবেগ ও সমর্থন ধরে রাখতে সুলতানকে মহামেডান স্পোর্টিংয়ের সভাপতি করার উদ্যোগ নেন মমতা। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলের নানা অচলাবস্থার সুযোগে সুলতানকে সভাপতি পদে বসাতে খুব বেশি বেগ পেতে হয়নি তৃণমূল নেত্রীকে।
Swarup Biswas: স্বরূপের গ্রেফতারিতে জনতার উল্লাস!@MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengal #westbengal2026 #westbengalcm #arupbiswas #swarupbiswas #mamata #suvendu #suvenduadhikaribengalcm #tmcwestbengal #bengalliberty pic.twitter.com/uwb5V9fQfq
— Bengal Liberty (@bengalliberty1) June 5, 2026
পরবর্তীকালে ২০১৬ সালের মার্চ মাসে, বিধানসভা নির্বাচন চলাকালীন সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে একটি স্টিং অপারেশন (নারদ কাণ্ড) প্রকাশ্যে আনেন। সেখানে প্রয়াত সাংসদ সুলতান আহমেদকেও টাকা নিতে দেখা যায়। ঘটনাটি সামনে আসতেই সিবিআই (CBI) দফতরে তলব করা হয় উলুবেড়িয়ার সাংসদকে। শেষমেশ ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুলতান আহমেদ।

সুলতানের মৃত্যুর পর এক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মহামেডানের দায়িত্ব ‘ববি’র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। সেই অনুষ্ঠানে দুই ‘ববি’ উপস্থিত ছিলেন— একজন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ (ববি) হাকিম এবং অন্যজন আমিরুদ্দিন ববি। সেই সময় ফিরহাদ হাকিম ক্লাবের বিষয়ে বিশেষ আগ্রহ না দেখানোয়, সুযোগ কাজে লাগিয়ে আমিরুদ্দিন ববি মহামেডান ক্লাবের সভাপতি পদে বসেন। দীর্ঘ প্রায় ৯ বছর মহামেডান স্পোর্টিংয়ের মতো একটি ঐতিহাসিক দলের সভাপতির কাজ সামলেছেন তিনি, কিন্তু আশানুরূপ সাফল্য এনে দিতে পারেননি।
আইএসএলের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মহামেডান। যেখানে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সাফল্য পাচ্ছে, সেখানে সাবেক শিল্ড ও আই-লিগজয়ী এই দল ক্রমেই পিছিয়ে পড়েছে।

তাই রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেষমেশ ইস্তফা দিয়ে সরে দাঁড়িয়েছেন আমিরুদ্দিন ববি। আর তাঁর জায়গায় আসছেন হুমায়ুন কবীর। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি সংখ্যালঘু সমাজ এবার হুমায়ুনকেই নিজেদের নতুন নেতা হিসেবে বেছে নিতে চাইছে? কারণ, বেলডাঙায় বাবরি মসজিদের আদলে নির্মাণকাজ শুরু করিয়ে এমনিতেই মুসলিম সম্প্রদায়ের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন নওদার বিধায়ক। এবার মহামেডান ক্লাবের হাল ধরে মুসলিম সমাজের কাছে নিজের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার সুযোগ রয়েছে তাঁর সামনে। আর এই কারণেই মুসলিম সম্প্রদায়ের বড় অংশের কাছে মমতার চেয়ে জনতা উন্নয়ন পার্টির এই প্রতিষ্ঠাতা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

