India vs Tajikistan
Bengal Liberty, ৫ জুন ২০২৬ : ফের লজ্জাজনক হারের মুখ দেখল ভারতীয় ফুটবল দল।(India vs Tajikistan) পরপর তিনটি ম্যাচে পরাজয়ের শিকার হয়ে এক হতাশাজনক নজির গড়ল ব্লু টাইগার্সরা। সম্প্রতি ইউনিটি কাপে জ্যামাইকা ও জিম্বাবোয়ের কাছেও অত্যন্ত বাজেভাবে হারতে হয়েছিল ভারতকে। চার দলের সেই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করে তারা। আর আজ তাজিকিস্তানের কাছে ৩-১ গোলের এই হারে আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবল আরও এক ধাপ নিচে নেমে গেল।
আরো পড়ুন:- Saukat Molla: অবশেষে গ্রেফতার মাছচোর শওকত

ছন্নছাড়া ফুটবল(India vs Tajikistan)
ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। মাঠের খেলায় ফুটবলারদের চেনা জেদ বা মানসিকতার অভাব ছিল স্পষ্ট। পুরো ম্যাচেই ছন্নছাড়া ও মন্থর ফুটবলের প্রদর্শন দেখা গেল। অন্যদিকে, ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলেছে ‘দ্য ক্রাউনস’রা। পাসিং, শুটিং থেকে মাঝমাঠের নিয়ন্ত্রণ—সব বিভাগেই ভারতকে পিছনে ফেলে এগিয়ে গেছেন উমারবায়েভরা।
ম্যাচের ২০ মিনিটেই ওলেকের গোলে এগিয়ে যায় তাজিকিস্তান। এরপর বল নিজেদের দখলে রেখে ভারতের রক্ষণভাগকে চুরমার করে দেয় তারা। দ্বিতীয়ার্ধেও একই রকম দাপট বজায় রাখে ক্রাউনসরা। ম্যাচের ৫৫ ও ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করে ফেলে তাজিকিস্তান। ম্যাচের একেবারে শেষ লগ্নে ভারতের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল করেন বিপিন সিং। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের এই হার ভারতীয় ফুটবলের জন্য এক চরম হতাশার নজির হয়েই রইল।


