Governor Order
Bengal Liberty:
কলকাতা পুরসভাকে ডেডলাইন রাজ্যপাল আর এন রবির (Governor Order)। সোমবারের মধ্যে নতুন মেয়রের নাম ঘোষিত না হলে ভেঙে দেওয়া হবে কলকাতা পুরসভা। রাজ্যপালের অনুমতিতে বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুর আইনের ধারা অনুযায়ী রাজ্যপালের পুরসভা ভাঙার অধিকার আছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হল রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্যপাল রবির কড়া বার্তা Governor Order
শুক্রবার ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন মেয়রের পদ থেকে। নতুন মেয়র নির্ধারণ সময় তিনদিন বেঁধে দিলেন রাজ্যপাল । কেন পুরসভা ভাঙা হবে না? উত্তর চেয়েছে রাজ্য সরকারের কাছে । ১৯৮০ সালের কলকাতা পুর আইনের ১১৭/১ ধারা অনুযায়ী, কোন পুরসভা যথাযথ কাজ না করলে অথবা ক্ষমতার অপব্যবহার করলে রাজ্য সরকারের সম্পূর্ণ অধিকার আছে পুরসভা ভেঙে দেওয়ার। তিন দিনের মধ্যে মেয়র ঘোষিত না হবে লালবাড়ির ইতি টানবে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা পুরসভার ইতিহাসে প্রথমবার এমন বিরল ঘটনা ঘটতে চলেছে।
মেয়র হিসেবে সকলেরই নির্ধারিত মেয়াদ পাঁচ বছর। তৃণমূলে থাকাকালীন শোভন চট্টোপাধ্যায় ২০১৫ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালের নভেম্ব মাসে তিনি ইস্তফা দেন । কার্যত সেই বছরেই, ২০১৮ সালের ৩ ডিসেম্বর মেয়রের আসনে বসেন ফিরহাদ। প্রাক্তন শাসকদলের কাছে মাত্র তিনদিন সময় রয়েছে ছোট লাল বাড়ির ক্ষমতা ধরে রাখতে । তার মধ্যেই মেয়র নির্ধারণ করার কাজ সম্পন্ন করতে হবে তৃণমূল কংগ্রেসকে।

