TMC Leader
TMC Leader

TMC Leader: গ্রেফতারের ভয়ে শাড়ির স্তূপের নীচে লুকালেন TMC নেতা! ভাইরাল ‘লুকোচুরি’র ভিডিও

Bengal Liberty: হাওড়ার উদয়নারায়ণপুরের বিলাসপুর এলাকায় আবাসন প্রকল্প নিয়ে এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি আবাসন প্রকল্পের পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের ‘কাটমানি’ আদায় করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী। এই মর্মে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে প্রশাসন (TMC Leader)। বেগতিক বুঝে গা-ঢাকা দেন ওই শাসক নেতা।

TMC Leader
TMC Leader

পুলিশ দেখেই কাপড়ের গুদামে ‘লুকোচুরি’ (TMC Leader)

অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্রহ্মানন্দের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে। পুলিশের গাড়ি দেখেই গ্রেফতারের ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এক স্থানীয় কাপড়ের দোকানের গুদামে ঢুকে পড়েন তিনি। পুলিশ যাতে কোনোভাবেই টের না পায়, সেজন্য গুদামে থাকা শাড়ির বিশাল স্তূপের নিচে নিজেকে সম্পূর্ণ আড়াল করে লুকিয়ে থাকেন ওই তৃণমূল নেতা।

শাড়ির ভাঁজ থেকে উদ্ধার নেতা, ভিডিও ভাইরাল

তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ নিখুঁত তল্লাশি চালিয়ে কাপড়ের গুদাম থেকেই ব্রহ্মানন্দ চক্রবর্তীকে হাতেনাতে ধরে ফেলে। শাড়ির স্তূপ সরিয়ে যখন পুলিশ তাঁকে টেনে বের করছিল, তখন সেই নাটকীয় দৃশ্য ক্যামেরাবন্দি করেন উপস্থিত অনেকেই।

মুহূর্তের মধ্যে সেই ভিডিও ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। শাড়ির নিচে নেতার লুকিয়ে থাকার এই ‘লুকোচুরি’ ভিডিও এখন নেটপাড়ায় মারাত্মক ভাইরাল, যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক শোরগোল। শেষ পর্যন্ত পুলিশ ওই তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: বৈঠক বাতিল করলেন মমতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury