Khamenei Death Mystery
Bengal Liberty, ৮ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছেই।( Khamenei Death Mystery) গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের এখনও কোনো নিষ্পত্তি হয়নি। দিন যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। বিগত ১০০ দিনেও মেলেনি কোনো স্থায়ী সমাধান; যুদ্ধবিরতি বা শান্তি বৈঠক—সব প্রচেষ্টাই ভেস্তে গেছে। তবে এই যুদ্ধকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একটি নতুন খবর তীব্র জল্পনার সৃষ্টি করেছে। এর সাথে যুক্ত হয়েছে এক নতুন রহস্য, যা যেকোনো মুহূর্তে যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে।
আরো পড়ুন:- Kolkata Municipal Corporation: ভেঙে গেল কলকাতার পুরবোর্ড! বসল প্রশাসক

নতুন রহস্য(Khamenei Death Mystery)
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। কিন্তু তাঁর মৃত্যুর ১০০ দিন পার হয়ে গেলেও এখনও মরদেহ সমাহিত করা হয়নি। এই খবরটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক কী কারণে এখনও তাঁকে দাফন করা সম্ভব হয়নি, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।

তেহেরানের বিবৃতি( Khamenei Death Mystery)
এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: “মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তবে তার আগে তাঁর মরদেহ নিয়ে ইরানের একাধিক শহরে শোক সমাবেশের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারের শেষকৃত্যের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় আকারের সমাবেশের আয়োজন করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ইরানি কর্তৃপক্ষ। কারণ, এ ধরনের বড় জমায়েত হলে সেখানে পুনরায় হামলা চালাতে পারে ইসরায়েল কিংবা আমেরিকা।”

পরতে পরতে রহস্য( Khamenei Death Mystery)
প্রথম প্রশ্ন হলো, ১০০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও যদি মরদেহ দাফন না করা হয়ে থাকে, তবে দেহটি এই মুহূর্তে কোথায় এবং কীভাবে রাখা হয়েছে? এর পাশাপাশি, হামলার পর প্রাথমিকভাবে বলা হয়েছিল মরদেহের কোনো খোঁজ মেলেনি। তাহলে এখন এই মরদেহের দাবি কোথা থেকে আসছে? সত্যিই কি ইরানের সুপ্রিম লিডার আলি খামেনেইর মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই এখন নতুন সমীকরণের সৃষ্টি হচ্ছে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জানা গিয়েছিল অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেছেন। কিন্তু তারও বেশ কয়েক বছর পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হিটলারকে দেখা গেছে বলে তীব্র গুঞ্জন উঠেছিল। শত্রু পক্ষের হাত থেকে বাঁচতে ইরানও কি তবে সেই পুরনো কৌশলই ব্যবহার করছে?

