Ind A vs Sri A Match Review
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক(Ind A vs Sri A Match Review) ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো ত্রিদেশীয় সিরিজ। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আয়োজক দেশ শ্রীলঙ্কা, লড়াকু আফগানিস্তান ও টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। আর প্রথম ম্যাচেই আয়োজক দেশ শ্রীলঙ্কাকে ৮ রানে হারিয়ে এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিল ভারতের তরুণ ব্রিগেড।

গায়কোয়াড়-তিলকের যুগলবন্দী(Ind A vs Sri A Match Review)
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা। তবে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রভসিমরন সিং, বৈভব সূর্যবংশী ও প্রিয়াংশ আর্য দ্রুত সাজঘরে ফিরে যান। এক সময় ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে যখন দল চাপে, ঠিক তখনই রুতুরাজ গায়কোয়াড় ও তিলক বর্মার ১৫০ রানের এক অনবদ্য পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। রুতুরাজের দুর্দান্ত শতরান এবং তিলকের দায়িত্বশীল ৬০ রানের ইনিংস ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রানের একটি লড়াকু স্কোর খাড়া করে ভারত।

শ্রীলঙ্কার ব্যাটিং ও ভারতের জয়(Ind A vs Sri A Match Review)
২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দলের শুরুটা হয়েছিল রাজকীয় মেজাজে। এক সময় বিনা উইকেটে ৯৯ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু এর পরেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় লঙ্কানরা। যদিও অধিনায়ক সহন আরাচ্চিগের লড়াকু ৭৪ রানের সৌজন্যে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা। তবে শেষ রক্ষা হয়নি; ২৬৯ রানে অল-আউট হয়ে যায় তারা। ফলে ৮ রানের এক স্মরণীয় জয় তুলে নেয় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
আগামী ১১ জুন, বৃহস্পতিবার লড়াকু আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এখন দেখার বিষয়, ভারত কি তাদের জয়ের ধারা বজায় রাখতে পারবে, নাকি আফগানরা কোনো অঘটন ঘটিয়ে দেবে? সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।


