Bosnia Formation 2026
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের লড়াকু দেশ বসনিয়া ও(Bosnia Formation 2026) হার্জেগোভিনা ফের প্রস্তুত বিশ্বফুটবলে নিজেদের জানান দিতে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথমবার খেলার পর, দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষা শেষে ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ‘ড্রাগনস’ খ্যাত এই দলটি। গ্রুপ-বি’র সমীকরণ মাথায় রেখে এবার নতুন কোনো রূপকথা লেখার স্বপ্নে বিভোর বলকানের এই প্রতিনিধিরা।
কোচের রণকৌশল ও জেকো-ম্যাজিক(Bosnia Formation 2026)
২০২৪ সালের এপ্রিল মাসে বসনিয়ার কোচের দায়িত্ব নেন সের্গেই বারবারেজ। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে এক সুতোয় বেঁধেছেন তিনি। ড্রেসিংরুমে তাকে দারুণভাবে সাহায্য করছেন দলের কিংবদন্তি তারকা ও অধিনায়ক এডিন জেকো, যিনি এবার খেলোয়াড় ও সহকারী কোচের এক অনন্য ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। প্রতিপক্ষকে কড়া টক্কর দিতে বারবারেজ মূলত ৪-৪-২ অথবা ৪-২-৩-১ ক্লাসিক ফরমেশনের ওপর ভরসা রাখছেন।


বসনিয়ার সম্ভাব্য একাদশ (ফরমেশন: ৪-৪-২)(Bosnia Formation 2026)
গোলরক্ষক: নিকোলা ভাসিলজ।
ডিফেন্ডার: নিকোলা কাটিচ, তারিক মুহারেমোভিচ, সিয়াদ কোলাশিনাচ, জুসুফ গাজ দিবেগোভিচ।
মিফিল্ডার: কেরিম আলাজবেগোভিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, ইভান শুঞ্জিচ, আরমিন গিগোভিচ।
আক্রমণভাগ: এডিন জেকো (অধিনায়ক), এর্মেদিন ডেমিরোভিচ।
২০১৪ সালের গ্রুপ পর্ব থেকে বিদায়ের দুঃস্বপ্ন কাটিয়ে, অভিজ্ঞ জেকো এবং একঝাঁক তরুণের ওপর ভর করে বসনিয়া এবার নকআউট পর্বে পৌঁছাতে পারে কি না, ফুটবল বিশ্ব এখন সেটাই দেখার অপেক্ষায়।

