Indian Ship Attacked
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : পরপর তিন দিন আক্রান্ত ভারতীয় নাবিকদের জাহাজ।(Indian Ship Attacked) ওমান সাগরে বাণিজ্যিক তরীতে হামলায় ইতিমধ্যেই তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এর আগে দুটি জাহাজে গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। তবে তৃতীয় হামলার নেপথ্যে অন্য কোনো তৃতীয় শক্তির হাত রয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

ওমানি সংবাদমাধ্যমের প্রতিবেদন(Indian Ship Attacked)
একটি ওমানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের কাছে একটি জাহাজ হামলার মুখে পড়ে। আক্রান্ত জাহাজটির নাম ‘এমটি জলবীর’। তবে সেটি কোন দেশের পতাকাবাহী (Flag state), তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ওই বাণিজ্যিক তরীতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। আচমকা এই হামলার পর গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ভারতকে কোনো যুদ্ধে জড়িয়ে ফেলতেই কি বারবার এই ধরনের কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে?

এই ঘটনার পরই ওমানের ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (টুইটার) একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, “বৃহস্পতিবার সকালে ওমানের শিনাস বন্দরের অদূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আমরা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিস্তারিত তথ্যের জন্য আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।” চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ভারতীয় নাবিকদের ওপর এই ধারাবাহিক হামলার মাধ্যমে কোনো বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা চলছে কি না—এই প্রশ্নকে কেন্দ্র করেই আন্তর্জাতিক কূটনীতি উত্তপ্ত হয়ে উঠছে। এর জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।
আরো পড়ুন:- Abhisekh Bandhyapadhay: অবশেষে ভবানীভবনে অভিষেক

