Saayoni Ghosh
Bengal Liberty, ১১ জুন :
প্রশ্নের মুখে সায়নী ঘোষ। প্রশ্নের মুখে তৃণমূলের যুব সংগঠনের সভাপতির কাজ। তৃণমূলের যুব সংগঠনের সভাপতি হওয়ার পর এবার তাঁর সংগঠন পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুললেন যুব সংগঠনের অন্যতম নেতা সৌম্য বক্সী (Saayoni Ghosh)। এই সৌম্য বক্সীর বাব ছিলেন তৃণমূলের যুব সংগঠনের প্রথম রাজ্য সভাপতি। তৃণমূলের এই যুবনেতা সরাসরি প্রশ্ন তুলেন সায়নীর রাজনৈতিক যোগ্যতা নিয়েও। তাঁর নিশানা থেকে বাদ পড়েনি অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ” সংগঠন না করেই কীভাবে রাজ্য সংগঠনের মাথায়!” তারপরই তিনি বলেন, ” বেশিরভাগ সময়ই একজন আর্টিস্ট ম্যানেজার দলীয় পদাধিকারীদের নির্দেশ দিতেন।” অন্য একটি পোস্টে তিনি তৃণমূলের যুব সংগঠনের রাজ্য সভাপতির একটি লিস্ট দিয়েছেন (Saayoni Ghosh)।

অভিষেকের জুতোয় পা গলিয়েছিলেন সায়নী (Saayoni Ghosh)
২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। তাঁর আগে, ২০১৪-র লোকসভা নির্বাচনের পর, ২০১৪- এর ৩০ মে নেতাজি ইন্ডোরের এক বৈঠকে তৎকালীন যুব তৃণমূলের সভাপতি শুভেন্দু অধিকারীকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারীকে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক করা হয়। সেই সময়ে অভিষেক তৃণমূল যুব নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি একটি সংগঠনের সভাপতি ছিলেন। সাংসদ অভিষেককে তখন তৃণমূলের রাজ্য কমিটিতে আনা হলেও তৎকালীন বাঁকুড়ার বিষ্ণুপুরের নবনির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁ-কে নতুন যুব সভাপতি করা হয়েছিল। পরে অভিষেককে যুব তৃণমূলের সভাপতি করা হয়। তার ঠিক সাত বছরের মাথায় ২০২১ সালে ওই পদ ছেড়ে অভিষেক গেলেন সর্বভারতীয় পদে। তাঁর জুতোয় পা গলিয়েছিলেন সায়নী ঘোষ।


