Kakali Ghosh Dastidar
Bengal Liberty:
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার ফেরালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ডাঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। তৃণমূল সুপ্রিমো মমতার প্রতি তীব্র ক্ষোভ ও অসন্তোষ থেকে এমন সিদ্ধান্ত নিলেন বৈদ্যনাথ। গত পাঁচ বছর ধরে পুজোয় দেওয়া পাঞ্জাবি কুর্তা এবং তার স্ত্রীকে বিয়েতে উপহার স্বরূপ সোনার হার কালীঘাটে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন সাংসদ পুত্র। বৈদ্যনাথের দাবি, ” মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েটের নেতারা চরম ক্ষতি করেছে ঘোষ দস্তিদার পরিবারের। ” তাই সুদ সহ সকল উপহার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন কাকলি পুত্র।

মমতার প্রতি তীব্র অসন্তোষ
চিকিৎসক বৈদ্যনাথ অভিযোগ করেছেন,” মমতা ব্যানার্জী বলেছেন , আমি টিকেট চেয়েছি! টিকিট দেওয়া হয়নি বলে আমার মা বিদ্রোহী হয়েছেন, বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূল ভেঙেছেন। আমি উনার পুত্রসম হয়েও এই নোংরা রাজনীতিতে আমাকে টেনে আনলেন। আমি টিকিট চাইনি। যা হয়েছে সব আইপ্যাক থেকে হয়েছে। মহুয়া মৈত্র, সৌগত রায় বলেছেন, আমি টিকিট পাইনি বলে আমার মা বিদ্রোহী হয়েছে। সোনালী গুহ বলেছেন , মা প্রচুর মদ খায়, আমাকে মদ খাওয়ায়। এই নোংরামি মমতা ব্যানার্জী এবং তার দলের লোকেরা করছে। আমি আইনি নোটিস পাঠাব, প্রয়োজনে কোর্টে নিয়ে যাব। ”

প্রাক্তন মুখ্যমন্ত্রী দলনেত্রী হয়ে কোন সাধারণ মানুষকে নিয়ে খারাপ মন্তব্য বা মিথ্যে কথা বলার কোন অধিকার নেই বলে দাবি চিকিৎসক বৈদ্যনাথের। মিথ্যে অপবাদ এবং মানহানির পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা সহ হেভিওয়েটের নেতৃত্বের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন সাংসদ কাকলি পুত্র। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে, মমতা প্রিয় কাকলি পুত্রের তৃণমূলের বিরুদ্ধে এই আইনি নোটিস, কোন দিকে পরিস্থিতি মোড় নিচ্ছে, সেটাই দেখার।


