CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : কলকাতা পুরসভার ভোট ৬ মাসেই! তিলোত্তমাকে ঢেলে সাজানোর পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty, ১৫ জুন :

আগামী ৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার পুরসভায় কলকাতা অঞ্চলের সাংসদ, বিধায়ক, বিদায়ী কাউন্সিলর এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুরসভার ওয়ার্ডগুলির পুনর্বিন্যাসের কাজ সম্পূর্ণ হওয়ার পরই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নগর প্রশাসনের ভোটের প্রস্তুতি কার্যত শুরু হয়ে গেল বলাই যায় (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

শুরু নির্বাচনের প্রস্তুতি (CM Suvendu Adhikari)

কলকাতা পুরসভার ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুরসভার ‘স্বচ্ছতা কর্মসূচি’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৬ মাসের মধ্যেই কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ডিসেম্বরের শুরুতেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে এগোতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুরসভায় নবনির্বাচিত বোর্ড দায়িত্ব গ্রহণ করবে।

রাজ্যে পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে রাজনৈতিক সমীকরণ। একসময় কলকাতা পুরসভার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এখন কার্যত কোণঠাসা। ইতিমধ্যেই পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পুর বোর্ডের মেয়াদ ছিল, মেয়রের পদত্যাগের জেরে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। এই পরিস্থিতিতে আসন্ন পুরভোটকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

CM Suvendu Adhikari : নন্দীগ্রাম থেকে ‘জনকল্যাণ শিবির’-এর সূচনা মুখ্যমন্ত্রীর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury