G7 Summit 2026
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : জি-৭ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার(G7 Summit 2026) বিদেশ সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ওমানে সাম্প্রতিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

পরমাণু নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, মূল্যবৃদ্ধি এবং প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।
ভারতের গুরুত্ব(G7 Summit 2026)
জি-৭-এর সদস্য না হলেও বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে ভারতকে নিয়মিতভাবে বিশেষ আমন্ত্রিত দেশ হিসেবে সম্মেলনে ডাকা হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে।


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ভারতীয় নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এখন নয়াদিল্লির অন্যতম উদ্বেগের বিষয়। ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনার পাশাপাশি সমুদ্রপথে নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো মোদি-ট্রাম্প আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক মহলের অনুমান।
এখন নজর থাকবে বৈঠক থেকে কী বার্তা উঠে আসে এবং ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা বা সমঝোতা সামনে আসে কি না।
আরো পড়ুন:- West Bengal Budget 2026: ২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর্থিক পুনর্গঠনের রূপরেখা নিয়ে দিল্লিতে অর্থমন্ত্রী


