Sundarban Tourism Closed
Sundarban Tourism Closed

Sundarban Tourism Closed: ৮ দিন সুন্দরবন সফর বাতিল, জারি বন দফতরের নির্দেশিকা

Bengal Liberty: পর্যটকদের জন্য বড় নির্দেশিকা জারি করল বন দফতর। আগামী ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবন টাইগার রিজার্ভে (STR) সমস্ত ধরণের পর্যটন কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতরের অফিস অর্ডার নং ৬৯/২এম-১৯/২০২৬ অনুযায়ী, অনিবার্য প্রশাসনিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

বন্ধ থাকবে যা যা: (Sundarban Tourism Closed)

এই ৮ দিন কোনো পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না এবং সমস্ত ইকো-ট্যুরিজম স্পটে প্রবেশ নিষিদ্ধ থাকবে। সমস্ত ট্যুর অপারেটর, বোট মালিক, হোটেল ও লজ মালিকদের তাদের সমস্ত বুকিং স্থগিত বা বাতিল করতে বলা হয়েছে। এই সময়ের জন্য অনলাইন বুকিং পোর্টাল সম্পূর্ণ নিষ্ক্রিয় রাখা হবে এবং নতুন কোনো এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না।

Advertisement
Advertisement

কেন এই নিষেধাজ্ঞা? (Sundarban Tourism Closed)

জানা গেছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই মেগা ইভেন্টের জন্য সুন্দরবনের বহু ভেসেল ও মেকানাইজড নৌকা কলকাতায় নিয়ে আসা হচ্ছে, যার ফলে সাময়িকভাবে পর্যটন পরিষেবা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৪ জুন থেকে সুন্দরবনে পর্যটন কার্যক্রম আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে বলে বন দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury