Calcutta High Court
Bengal Liberty: ২১ জুলাইয়ের সভায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ভাঙার অভিযোগে বিপাকে তৃণমূল কংগ্রেস। শহরের প্রধান রাস্তা আটকে সভা করার ঘটনায় আদালত অবমাননার নোটিস ধরানোর নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই নোটিস পাঠানো হচ্ছে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

কী ছিল হাইকোর্টের নির্দেশ? (Calcutta High Court)
২০১৮ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে,
শহরের মূল রাস্তা পুরোপুরি বন্ধ করে কোনো রাজনৈতিক সভা করা যাবে না। রাস্তা সব সময় পথচারী ও যানবাহনের জন্য খোলা রাখতে হবে।অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার চলাচল কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।

মামলার প্রেক্ষাপট (Calcutta High Court)
অভিযোগ, ২০১৮ সালের সেই নির্দেশিকা উপেক্ষা করেই ২০২৫ সালে তৃণমূল কংগ্রেস শহরের মূল রাস্তা আটকে বড় সভার আয়োজন করে। এর ফলে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ তোলেন জনস্বার্থ মামলাকারীরা। তাদের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তা মেনে চলেনি শাসকদল।
সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই নোটিস জারির নির্দেশ দেওয়া হয়। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক সভার নামে সাধারণ মানুষের দুর্ভোগ এবং আদালতের নির্দেশ অমান্য করার এই বিষয়টি এখন রাজ্য রাজনীতিতে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে।


