Yoga Day
Bengal Liberty:
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিন দিনের উদযাপন কর্মসূচির সূচনা হল শুক্রবার (yoga day)। ‘সিটি অফ জয় – দৌড় সে ধ্যান ২০২৬’ ম্যারাথন এবং গণ-যোগাভ্যাস কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

শুক্রবার সকালে কলকাতা পুরসভার প্রধান ভবনের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে মহাকরণ পর্যন্ত পৌঁছায়। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী নিজেও অংশ নেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ, শিল্পমন্ত্রী তাপস রায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল -সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। ম্যারাথনের পর রাজ্য সচিবালয়ের সামনে আয়োজিত গণ-যোগাভ্যাস ও প্রাণায়াম কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী।
.
WB CM Suvendu Adhikari flags off ‘Daud Se Dhyan’ marathon from Kolkata Municipal Corporation ahead of International Yoga Day. pic.twitter.com/rTxFUJHHob
— News Arena India (@NewsArenaIndia) June 19, 2026
মূল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী yoga day
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যোগের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি আয়োজন করা হবে। আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বর্ষাকালকে মাথায় রেখেই কর্মসূচির জন্য এই স্থান নির্বাচন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য সরকারের আশা, কলকাতা ও সংলগ্ন এলাকা মিলিয়ে লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


