Bhaskar Bhattacharya
Bengal Liberty:
হুগলিতে একাধিক পুরসভা থেকে পদত্যাগ করেছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা (Chairman Resign)। সেই জায়গায় প্রশাসক বসানো হয়েছে। এবার শ্রীরামপুর বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। মন্ত্রী সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, মাননীয় পুর প্রধানদের বলছি, শ্রীরামপুর ও রিষড়া পৌরসভার মানুষকে ঠিকমতো পরিষেবা না দিতে পারলে আপনারা পদত্যাগ করুন । এলাকায় কোন অনিয়ম, মানুষের অসুবিধা এই সরকার মেনে নেবে না। আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। মানুষ যা চাইছে এবার তাই হবে।

জনগণের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী
মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবিষয়ে জানান, ” মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জনগণের কোনো অসুবিধা হলে আমাদের দেখতে হবে। সৌজন্যমূলকভাবে দুটি পৌরসভাতে বসেছি এবং তাদের সঙ্গে আলোচনা করেছি। কোন রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি। কিন্তু তাদের বলেছি যে আপনারা কাজ করুন আমরা আপনাদের সঙ্গে রয়েছি। আমার মনে হয় এই ব্যাপারটাকে কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। বিভিন্ন জায়গা থেকে আমি অভিযোগ পাচ্ছি। রিষড়া পুরসভার চেয়ারম্যান কে আমি বলেছিলাম তিনি দু একটা জায়গায় ঠিক করেছেন কিন্তু এখনো বহু জায়গা থেকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না। পরিষেবা যদি না দিতে পারে তার দায়িত্ব পুরসভার চেয়ারম্যানের, তাই জন্য আমি বলেছি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পদত্যাগ করুন। সরকার দেখে নেবে পরে কিন্তু এভাবে চলতে পারে না । যদি আইন-শৃঙ্খলের অবনীত হয় তার দায়িত্বে কে নেবে । মানুষের কাজ করার জন্য আমরা এসেছি মানুষের জন্যই সরকার। তাই কোনভাবেই কোথাও যেন পরিষেবা ব্যাহত না হয় । হয় তাদের পদত্যাগ করতে হবে, না হলে পরে আমাদের সরকার ব্যবস্থা করবে।”

শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন ,তিনি অফিসে এসে বিস্তারিত বলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছি। ২৫ নম্বর ওয়ার্ডে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেখানে গিয়ে আমি কথা দিয়ে এসেছিলাম রাস্তার কাজ হবে। কিছু কাজ হয়েছে কিছু কাজ বাকি রয়েছে। আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করছি। তিনি সহযোগিতা করবেন বলেছেন আমরাও মানুষকে পরিষেবা দেব। পদত্যাগের বিষয়ে আমরা নিজেরাও আলোচনা করলাম তার সঙ্গেও আলোচনা করব। যদি না পারি নিশ্চয়ই বিধায়কের কাছে গিয়ে বলবো।


