Morocco vs Haiti
Bengal Liberty, ২৫ জুন ২০২৬ : গ্রুপ পর্বের(Morocco vs Haiti) শেষ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে হাইতিকে ৪-২ গোলে পরাজিত করল মরক্কো। এই জয়ের ফলে গ্রুপ ‘সি’ থেকে নক-আউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করল উত্তর আফ্রিকার দেশটি।
জমজমাট প্রথমার্ধ(Morocco vs Haiti)
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করছিল মরক্কো। তবে ১০ মিনিটে গোলরক্ষক ইয়াসিন বোনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। এরপর ৩৯ মিনিটে আক্রাফ হাকিমি মরক্কোর হয়ে সমতা ফেরান। কিন্তু চার মিনিট পরই উইলসন ইসিদোরের দুর্দান্ত গোলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় হাইতি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমাইল সাইবারির গোলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মরক্কোর দাপট(Morocco vs Haiti)
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মরক্কো। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় সুফিয়ান রহিমির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় তারা। এরপর ৮৯ মিনিটে গেসিম ইয়াসিন গোল করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।


গ্রুপ পর্ব শেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে নক-আউট পর্বে পা রাখল মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া দলটি এবারও বড় কিছু করার স্বপ্ন দেখছে। আক্রাফ হাকিমিদের সামনে এখন নক-আউটের কঠিন চ্যালেঞ্জ।
আরো পড়ুন:- Brazil vs Scotland: স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল!


