Venezuela
Bengal Liberty, ২৫ জুন ২০২৬ : ভয়াবহ ভূমিকম্পে(Venezuela) কেঁপে উঠল ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। দুটি কম্পনই রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল(Venezuela)
স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে মোরন এলাকার কাছে এবং এর গভীরতা ছিল প্রায় ২২ কিলোমিটার।
দ্বিতীয় কম্পন(Venezuela)
প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭.৫ এবং গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। ভূমিকম্প দুটির পর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি(Venezuela)
কারাকাস ও আশপাশের এলাকায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৭০০-রও বেশি মানুষ আহত হয়েছেন।

তবে উদ্ধারকাজ চলতে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। USGS প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে, যদিও চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব এখনও প্রকাশ করা হয়নি।
যোগাযোগ ব্যবস্থা ব্যাহত(Venezuela)
ভূমিকম্পের জেরে রাজধানীর প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভেনেজুয়েলায় ভূমিকম্প নিয়ে নরেন্দ্র মোদির টুইট(Venezuela)
মোদির টুইট ” ভেনেজুয়েলায় ভূমিকম্পের খবরটি খুবই বেদনাদায়ক। এই কঠিন পরিস্থিতিতে ভারত ভেনেজুয়েলার পাশে আছে। যারা নিজেদের আপনজনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”

আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া(Venezuela)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে উদ্ধারকারী দল ও চিকিৎসা সামগ্রী দিয়ে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এছাড়া ব্রাজিল, এল সালভাদর ও ডোমিনিকান রিপাবলিকের মতো লাতিন আমেরিকার দেশগুলোও তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন:- Morocco vs Haiti:হাইতিকে ৪-২ গোলে হারিয়ে নক-আউটে মরক্কো


