UCC bill
Bengal Liberty:
বাংলায় এবার লাগু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি (UCC)। বৃহস্পতিবার বিধানসভা অধিবেশন শেষে জরুরি ভিত্তিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা হয় (UCC Bill)। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী ২৯ তারিখ UCC সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা হবে। বস্তুত, নির্বাচনের পূর্বে বিজেপি সংকল্পপত্রে ঘোষণা করেছিল, সরকারে এলে ‘এক দেশ, এক আইন’ (UCC) লাগু হবে। সেই মতো, বিজেপি সরকারে আসতেই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

চতুর্থ বাংলা UCC Bill
গত ১ মাস আগে অসম বিধানসভায় UCC নিয়ে বিল আসে। সেটি পাস-ও হয়ে যায়। এর আগের উত্তরাখণ্ড এবং গোয়া-তেও ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গিয়েছে। অর্থাৎ, দেশে পশ্চিমবঙ্গ UCC লাগুর ক্ষেত্রে চতুর্থ রাজ্য হতে চলেছে।
UCC লাগু হলে কি হবে?
এই বিল বঙ্গে লাগু হলে ধর্মের ভিত্তিতে আর কোনও নির্দিষ্ট আইন থাকবে না। নারীরা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। একাধিক বিবাহ বেআইনি হিসাবে ঘোষণা হবে।
রাজনৈতিক প্রতিক্রিয়া
শাসক দলের মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি বলেন, ‘এটাই সংশ্লিষ্ট বিলটি মোক্ষম সময়।’ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘বিলটি নিয়ে তো আমাদের বিরোধ থাকবেই। বিভিন্ন ধর্মের নির্দিষ্ট আইন আছে, UCC লাগু হলে তাদের অধিকার খর্ব হবে।’ মন্ত্রী ভিশাল লামার কথায়, ‘বিলটি এলে অবশ্যই ভালো হবে। এখন দেখা যাক।’
প্রসঙ্গত, আজকের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নব তৃণমূলের তরফেও UCC সংক্রান্ত বিলের বিরোধিতা করা হবে।


