Vidyasagar Setu
Bengal Liberty: বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর জরুরি মেরামতির কাজের জন্য আগামী ২৮ জুন, রবিবার যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।সেতুটির বেয়ারিং, স্টের এবং হোল্ডিং ডাউন কেবল পরিবর্তনের কাজ চলছে।

বন্ধের সময়সীমা (Vidyasagar Setu)
রবিবার, ২৮ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সেতুর ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জননিরাপত্তা এবং সেতুর রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবর্তিত যান চলাচল ব্যবস্থা (Vidyasagar Setu)
সেতু বন্ধ থাকায় যান চলাচলের জন্য বিশেষ ডাইভারশন বা বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।
এজেসি বোস রোড থেকে জিরুট আইল্যান্ড হয়ে আসা পশ্চিমমুখী সমস্ত গাড়িকে টারফ ভিউ থেকে ডাইভার্ট করে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।

জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে কেপি রোড ধরে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা পূর্বমুখী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হয়েছে।
এছাড়া প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য প্রধান রাস্তা দিয়েও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
উৎসব বা ছুটির দিনে যারা যাতায়াত করবেন, তাঁদের এই পরিবর্তিত রুট মেনে চলার জন্য অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ।


