weather update
Bengal Liberty:
দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ৩১.৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপজনিত পরিস্থিতির জেরে শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।


