Ujjwal Biswas
Bengal Liberty: ত্রাণ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নদিয়ার তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস। মঙ্গলবার কৃষ্ণনগরের জেলা ও দায়রা আদালতে এই মামলার শুনানি ছিল। তবে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না তাঁর।

ত্রাণ দুর্নীতির অভিযোগ (Ujjwal Biswas)
দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী—যেমন ত্রিপল, কম্বল ও শাড়ি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তদন্তকারী সংস্থার রিপোর্টে ৬৩ বান্ডিল শাড়ি, ৪০টি কালো ত্রিপল, ২০০টি বিছানার চাদর, ২৭৫টি কম্বলসহ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের কথা জানানো হয়েছে এবং একাধিক সাক্ষীর গোপন জবানবন্দিও আদালতে পেশ করা হয়েছে।

জেলমুক্তিতে বাধা (Ujjwal Biswas)
ত্রাণ দুর্নীতি মামলায় আদালত জামিন মঞ্জুর করলেও, আপাতত হাজতেই থাকতে হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে। ধুবুলিয়া থানায় দায়ের হওয়া জমি সংক্রান্ত অপর একটি মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবে যুক্ত করা হয়েছে। সেই মামলার পরবর্তী শুনানি আগামী ২ জুলাই, সেদিন তাঁকে ফের আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।


