Arjun Singh
Bengal Liberty: শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যস্থতায় দীর্ঘ টালবাহানার পর অবশেষে খুলে গেল কাঁকিনাড়া জুটমিল। আজ সকাল থেকে মিল গেটে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেলেও, পূর্ণমাত্রায় কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

রক্ষণাবেক্ষণের কাজ ও শ্রমিকদের অবস্থান (Arjun Singh)
দীর্ঘদিন মিল বন্ধ থাকার ফলে যন্ত্রপাতির কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তাই মিল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত মিলের মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ১৬ জুলাই থেকে শ্রমিকরা পূর্ণমাত্রায় কাজে যোগ দিতে পারবেন এবং মিলের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক হবে। দীর্ঘদিন কর্মহীন থাকার পর মিল খোলার খবরে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। ১৫ দিনের এই বাড়তি অপেক্ষাটুকু হাসিমুখেই মেনে নিয়েছেন শ্রমিকরা। তাঁদের একটাই দাবি, এবার যেন মিলটি স্থায়ীভাবে চালু থাকে।

মন্ত্রীর আশ্বাস (Arjun Singh)
শ্রমমন্ত্রী অর্জুন সিং আগেই জানিয়েছিলেন, সবরকম আলোচনার মাধ্যমেই জুটমিলের জট কাটানো সম্ভব হয়েছে। মন্ত্রীর আশ্বাস অনুযায়ী, রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হলেই কাঁকিনাড়া জুটমিলে পুরোদমে উৎপাদন শুরু হবে, যা স্থানীয় শ্রমিকদের রুজিরুটির পথ আবার প্রশস্ত করবে।


