Abhisekh Banerjee
Bengal Liberty:
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ চিকিৎসাকেন্দ্র পরিচালনার অভিযোগে ডায়মন্ড হারবার থানায় মামলা দায়ের হয়েছে (Abhisekh Banerjee)। অভিযোগকারী রায়নগরের বাসিন্দা সুকদেব দাস। তাঁর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে এবং অভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন সময় ও স্থানে অনুমোদনহীন চিকিৎসা ও ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনা করেছেন। অভিযোগ অনুযায়ী, প্রতারণা, জাল নথি তৈরি ও ব্যবহার, ভুয়ো পরিচয়ে চিকিৎসা পরিষেবা প্রদান, প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া ক্লিনিক পরিচালনা, বেআইনিভাবে ওষুধ ও চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবহার এবং তেজস্ক্রিয় পদার্থের অবৈধ ব্যবহার করে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে বিপন্ন করা হয়েছে।

একাধিক মামলা দায়ের
এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটন, জননিরাপত্তা বিপন্ন করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি Drugs and Cosmetics Act, Atomic Energy Act, PCPNDT Act, National Medical Commission (NMC) Act এবং West Bengal Clinical Establishments Act-এর একাধিক ধারাও প্রয়োগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তভার গ্রহণ করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।


