Australia Vs Egypt
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড(Australia Vs Egypt)অব ৩২-এ আজ মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও মিশর। নকআউট পর্বে একটি ছোট ভুলও টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হতে পারে; তাই দুই দলই সতর্ক থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে। ম্যাচটি জিতে শেষ ষোলোয় (রাউন্ড অব ১৬) জায়গা নিশ্চিত করাই এখন দুই দলের একমাত্র লক্ষ্য।

দুই দলের বর্তমান অবস্থান(Australia Vs Egypt)
তুর্কিয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর, অন্যতম আয়োজক দেশ আমেরিকার কাছে হার এবং শেষ ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র করে মিশরের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অস্ট্রেলিয়া। অন্যদিকে, মোহাম্মদ সালাহর নেতৃত্বে শক্তিশালী বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র এবং নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছালো মিশর।
ফিফা বিশ্বকাপের অন্যতম সেরা এবং রোমাঞ্চকর এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।



