Om Birla
Bengal Liberty : দু’দিনের সফরে শুক্রবার কলকাতায় লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে যোগ দিতেই তাঁর এই সফর। ৩ ও ৪ জুলাই নিউ টাউন কনভেনশন সেন্টার এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে নিউ টাউন কনভেনশন সেন্টারে পৌঁছবেন ওম বিড়লা। সেখানে তাঁকে গার্ড অব অনার জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু , রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট অতিথি। উদ্বোধনী ভাষণ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)।

প্রথম দিনের কর্মসূচি (Om Birla)
প্রথম দিনের কর্মসূচিতে কার্যকর আইনপ্রণেতা হিসেবে জনপ্রতিনিধিদের ভূমিকা, বিধানসভা ও সংসদের রীতি-নীতি, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং বাজেট-সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজেরও আয়োজন রয়েছে।
দ্বিতীয় দিনের কর্মসূচি (Om Birla)
শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে সংসদীয় বিশেষাধিকার ও নৈতিকতা, পাশাপাশি ন্যাশনাল ই-বিদান অ্যাপ্লিকেশন (NeVA) নিয়ে আলোচনা হবে। এরপর প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ বিধানসভায় পৌঁছবেন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস-সহ অন্যান্য অতিথিরা।



