Mamata Banerjee
Bengal Liberty: শনিবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। রাজ্য সভাপতির পদসহ একাধিক সাংগঠনিক দায়িত্ব থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সরে দাঁড়ানোর পর, দলের নতুন দায়িত্ব বণ্টনের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের (AITC) সভাপতির দায়িত্বের পাশাপাশি রাজ্যের সংগঠন এবং রাজ্য সভাপতির দায়িত্বও আপাতত তিনি নিজেই সামলাবেন। একই সঙ্গে দলের সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) হিসেবে মদন মিত্র ও কুণাল ঘোষের নাম ঘোষণা করেন তিনি। দলের সাংগঠনিক কার্যকলাপের ওপর তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন বলেও জানান মমতা।
আরও পড়ুন:-
জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে (Mamata Banerjee)
সাম্প্রতিক সময়ে দলের সাংগঠনিক পরিস্থিতি, প্রতীক ও তহবিল নিয়ে বিতর্ক এবং ‘তৃণমূল ভবন’-কে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের আবহে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী শিবিরের দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। যদিও তৃণমূলের বক্তব্য, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করতেই এই রদবদল করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে—সংগঠনের হাল নিজের হাতে তুলে নেওয়ার এই সিদ্ধান্ত আগামী দিনে তৃণমূলের রাজনৈতিক কৌশলে কী প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর সবার।
আরও পড়ুন:-
Aparupa Poddar: আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার



