Suvendu Adhikari
Bengal Liberty: রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া পেনশনের এরিয়ার মেটানোর সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া পেনশনের অর্থ পরিশোধ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গেছে, চলতি মাসেই প্রাপ্য টাকার ৫০ শতাংশ অবসরপ্রাপ্ত কর্মীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে (Suvendu Adhikari)।

গত শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বকেয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সূত্রের দাবি, ২০১৫ সালে বহু ব্যাংকে অনলাইন পরিষেবা পুরোপুরি কার্যকর না থাকায় প্রায় ৩০ হাজার অবসরপ্রাপ্ত কর্মীর বকেয়া অর্থ আটকে যায়। সেই সময় বিষয়টি তৎকালীন তৃণমূল সরকারের নজরে বারবার আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ (Suvendu Adhikari)। ফলে বছরের পর বছর ধরে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত ছিলেন বহু অবসরপ্রাপ্ত কর্মী।
সম্প্রতি বিধানসভায় এই বকেয়া নিয়ে আলোচনা হওয়ার পর বিষয়টি বাড়তি গুরুত্ব পায়। এরপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত জানান, আগামী মাসের মধ্যেই বকেয়া অর্থের ৫০ শতাংশ পরিশোধের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার এগোচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারের এই সিদ্ধান্তে স্বস্তির আলো দেখছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।
আরও পড়ুন: রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবীর, শক্তিপুরে অনুপস্থিতি ঘিরে জোর জল্পনা


